Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

বিহার হয়ে গেল বাংলা! মানচিত্র বিভ্রাট দেখে নীতি আয়োগকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

বিষয়টি নিয়ে লম্বা পোস্টে সাকেত গোখলেও বিঁধেছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে। পোস্ট করে লেখেন, “বাংলাকে নিজেদের মানচিত্রেই সঠিক জায়গায় বসাতে পারে না কেন্দ্র সরকার! এটা লজ্জাজনক।“

বিহার হয়ে গেল বাংলা! মানচিত্র বিভ্রাট দেখে নীতি আয়োগকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 July 2025 16:05

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগের (Niti Ayog) বার্ষিক রিপোর্টে বাংলাকে অপমান করা হয়েছে! এমনই অভিযোগ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখলে। ছবি দেখিয়ে দাবি করেছেন, দেশের মানচিত্রে পশ্চিমবঙ্গকে (West Bengal) ভুল দেখানো হয়েছে। বিহারকে (Bihar) চিহ্নিত করা হয়েছে পশ্চিমবঙ্গ হিসেবে। এই ঘটনা সামনে আসার পর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে (Vice Chairperson) চিঠি দিয়েছেন তিনি।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দেশের কেন্দ্র-রাজ্য সমন্বয়ের শীর্ষ মঞ্চ যখনই এমন গুরুতর ভুল করে, তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, সেই সঙ্গে তা বাংলার প্রতি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের ‘অবজ্ঞার বহিঃপ্রকাশ’। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগকে চিঠি দেওয়ার তথ্য দিয়ে তিনি লিখেছেন - পশ্চিমবঙ্গের মানচিত্র নিয়ে এই ভুল মেনে নেওয়া যায় না। এটি গুরুতর ভুল বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

বিষয়টি নিয়ে লম্বা পোস্টে সাকেত গোখলেও বিঁধেছেন বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে। পোস্ট করে লেখেন, “বাংলাকে নিজেদের মানচিত্রেই সঠিক জায়গায় বসাতে পারে না কেন্দ্র সরকার! এটা লজ্জাজনক। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার দু’জন মন্ত্রী রয়েছেন, লোকসভায় ১২ জন বিজেপি সাংসদ। তবু এই ভুল?”

তাঁর আরও অভিযোগ, “বাংলাকে অপমান করা বিজেপির অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। হিন্দিভাষী রাজ্যগুলিতে বাংলাভাষীদের হেনস্থা, এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা — সবই একই সুরে বাঁধা। বাংলার পরিচিতি, সংস্কৃতি, মর্যাদাকে বারবার আঘাত করছে বিজেপি।”

তৃণমূলের দাবি, এই ভুল নিছক ‘বিভ্রান্তি’ নয়, এটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। বিজেপি সরকার বারংবার বাংলাকে অপমান করে এসেছে। এবারও অন্য পদ্ধতিতে তা করল। রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নরেন্দ্র মোদী সরকারের। 


```