Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

নীরব মোদীকে ভারতে ফিরতেই হবে, ব্রিটেন সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো: দেশে ফিরতেই হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীকে (Nirav Modi)। ভারতে প্রত্যাবর্তন করতে চান না বলে, ব্রিটেনের সুপ্রিম কোর্টে (UK Supreme Court) আবেদন করতে চেয়েছিলেন

নীরব মোদীকে ভারতে ফিরতেই হবে, ব্রিটেন সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন পলাতক হিরে ব্যবসায়ী

শেষ আপডেট: 15 December 2022 11:23

দ্য ওয়াল ব্যুরো: দেশে ফিরতেই হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বিপুল টাকা তছরুপের অভিযোগে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীকে (Nirav Modi)। ভারতে প্রত্যাবর্তন করতে চান না বলে, ব্রিটেনের সুপ্রিম কোর্টে (UK Supreme Court) আবেদন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ওই দেশের শীর্ষ আদালত।

বৃহস্পতিবার আবেদন খারিজ হওয়ায় নীরবের ভারতে না ফেরার শেষ আশাটুকুও রইল না। এর আগেই লন্ডন হাইকোর্ট নীরবের ভারতে প্রত্যাবর্তনের পক্ষেই রায় দিয়েছিল। সেইসব নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করতে চেয়েছিলেন তিনি। সেখানেও ধাক্কা খেলেন নীরব মোদী।

উল্লেখ্য, ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৬ হাজার কোটি টাকারও বেশি জালিয়াতি করে দেশ ছাড়ার অভিযোগ ওঠে নীরব মোদীর বিরুদ্ধে। তারপর থেকেই তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে সচেষ্ট হয় ভারত। গত ১৫ এপ্রিল ব্রিটেনের মুখ্যসচিব প্রীতি প্যাটেল নীরবকে ভারতে প্রত্যর্পণের চুক্তিতে সই করেন।

কিন্তু দেশে ফিরতে চান না বলে প্রথমে লন্ডন হাইকোর্টে আবেদন করেন নীরব। দীর্ঘ শুনানির পর গত মাসে লন্ডনের উচ্চ আদালত নীরবের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তাঁর আবেদন খারিজ করে দেয়

ভারতে এখনও পর্যন্ত নীরবের দু’হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। মাস দুয়েক আগেই হংকংয়ে তাঁর প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিষমদে মৃত্যু বেড়ে ৪৬, চোলাই বিক্রি ছাড়লে লাখ টাকা মিলবে, ঘোষণা নীতীশের


```