কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটোনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সাজা ঘোষণা করবে আদালত।

দোষী সাব্যস্ত ৯ জন
শেষ আপডেট: 22 December 2025 15:18
দ্য ওয়াল ব্যুরো: হাঁসখালিতে নাবালিকাকে (Hanskhali) গণধর্ষণ করে খুনের ঘটনায় ৯ জনকে দোষী সাব্যস্ত করল রানাঘাট এডিজি আদালত (Ranaghat Court)। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটোনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সাজা ঘোষণা করবে আদালত।
২০২২ সালে এপ্রিল মাসে হাঁসখালি থানার বগুলায় বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণ ধর্ষণের শিকার হয় এক নাবালিকা। পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়। সেই মামলায় রাজ্য পুলিশ তদন্ত শুরু করে বেশ কয়েকজনকে গ্রেফতার করে।
পরে সেই তদন্তভার আদালতের নির্দেশে যায় সিবিআই-এর কাছে। আর সেই মামলাতেই সোমবার অভিযুক্তদের মধ্যে ৯ জনকে দোষী সাবস্ত করল রানাঘাট মহকুমা আদালত। মঙ্গলবার দোষীদের সাজা শোনাবেন বিচারক।
দোষীরা হলেন সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক। এই তিনজন ৬ ধারায় অভিযুক্ত। এছাড়া রয়েছে সুরজিৎ রায় ও আকাশ বারুই, সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষকান্তি ভক্ত এবং অংশুমান বাগচি।
সোহেল গয়ালি, প্রভাকর পোদ্দার ও রঞ্জিত মল্লিক 120B, 34, 201, 506, 304(2), 376DA IPC ও POCSO ৬ ধারায় অভিযুক্ত। সুরজিৎ রায় ও আকাশ বারুই 120B, 34, 506 ও 120B IPC ধারায় অভিযুক্ত। সমরেন্দ্র গয়ালি, দীপ্ত গয়ালি ও পীযূষ কান্তি ভক্ত 506, 201, 120B ও 34 IPC ধারায় অভিযুক্ত। অংশুমান বাগচি 120B, 34 ও 201 IPC ধারায় অভিযুক্ত।