Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

কালিয়াচক কাণ্ডের প্রাথমিক তদন্ত নিয়ে বৈঠক, সোমবারই সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে এনআইএ

বিক্ষোভের জেরে মোথাবাড়ির বিডিও কার্যালয়ের ভিতরেই আটকে থাকতে বাধ্য হন বিচার বিভাগীয় আধিকারিকরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাত প্রায় পৌনে বারোটা নাগাদ পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের সেখান থেকে বের করে আনা হয়। 

কালিয়াচক কাণ্ডের প্রাথমিক তদন্ত নিয়ে বৈঠক, সোমবারই সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে এনআইএ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 April 2026 11:06

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের মোথাবাড়ির ঘটনাকে (Maldah Kaliachak Incident) ঘিরে তদন্তে গতি বাড়াচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA)। সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার আগে (NIA Supreme Court Report) দিল্লিতে নিজেদের সদর দফতরে জরুরি বৈঠকে বসে সংস্থার শীর্ষকর্তারা। সূত্রের খবর, এই বৈঠকে মোথাবাড়ির ঘটনায় প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্যগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং আদালতে জমা দেওয়ার আগে রিপোর্টের খুঁটিনাটি পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে এসেছে সেই রাতের সিসি ক্যামেরার ফুটেজ। বুধবারের উত্তপ্ত পরিস্থিতির চিত্র তাতে স্পষ্ট ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, কীভাবে বিক্ষোভ ক্রমশ অশান্তির রূপ নেয় এবং প্রশাসনিক ভবনের মধ্যেই আটকে পড়েন জুডিশিয়াল অফিসাররা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, তাঁদের নিরাপত্তা নিয়ে বড়সড় উদ্বেগ তৈরি হয়।

সেদিন বিক্ষোভের জেরে মোথাবাড়ির বিডিও কার্যালয়ের ভিতরেই আটকে থাকতে বাধ্য হন বিচার বিভাগীয় আধিকারিকরা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাত প্রায় পৌনে বারোটা নাগাদ পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের সেখান থেকে বের করে আনা হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় কেন্দ্রীয় বাহিনীও। তবে বিপদ সেখানেই শেষ হয়নি।

বিডিও অফিস থেকে বেরোনোর পরও নিরাপত্তা নিশ্চিত করা যায়নি পুরোপুরি। বিচারকদের নিয়ে যাওয়া গাড়ির কনভয় লক্ষ্য করে রাস্তায় শুরু হয় ইট ছোড়া। সেই হামলার মুখে পড়েই কোনও রকমে সেখান থেকে সরে যায় গাড়িগুলি। এই পুরো ঘটনাক্রমই এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

তদন্তের স্বার্থে ইতিমধ্যেই উদ্ধার অভিযানে যুক্ত কনভয়ের চালকের সঙ্গে কথা বলেছেন এনআইএ আধিকারিকরা। সেই রাতের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে তাঁর কাছ থেকে। পাশাপাশি, হামলার মুখে পড়া বিচারকদের সঙ্গেও আলাদা করে কথা বলছে তদন্তকারী দল। তাঁদের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে ঘটনার প্রকৃত চিত্র আরও স্পষ্ট করার চেষ্টা চলছে।

সব মিলিয়ে, মোথাবাড়ির ঘটনায় তদন্ত এখন গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। সুপ্রিম কোর্টে জমা পড়তে চলা রিপোর্টে কী উঠে আসে, তার দিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। একই সঙ্গে প্রশ্ন উঠছে, কীভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হল এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে কী পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার রাজ্য সফরে এসে এই ঘটনা নিয়ে মুখ খোলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাঁর সাফ কথা, মালদহে যা ঘটেছে তা কেবল বিশৃঙ্খলা নয়, ওটা ছিল তৃণমূলের ‘পরিকল্পিত মহাজঙ্গলরাজ’। মোথাবাড়ির ঘটনায় তৃণমূলকে নিশানা করে বলেন, ‘‘গোটা দেশ দেখেছে, কী ভাবে কালিয়াচকে বিচারকদের আটকে রাখা হয়েছিল। এটা কেমন সরকার, যেখানে বিচারপতি এবং সংবিধানও সুরক্ষিত নয়?’’ মোদীর অভিযোগ, ভোটার তালিকায় নাম সংশোধন বা এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের ওপর এই হামলা আসলে সংবিধানের গলা টিপে ধরার সামিল। 


```