Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাংলায় খুন করে পুণেতে গা ঢাকা! ময়নার বিজেপি নেতা হত্যার মামলায় এনআইএ-র জালে অভিযুক্ত

এনআইএর তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মহারাষ্ট্রের পুণে থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতর নাম, মোহন মণ্ডল।

বাংলায় খুন করে পুণেতে গা ঢাকা! ময়নার বিজেপি নেতা হত্যার মামলায় এনআইএ-র জালে অভিযুক্ত

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 January 2025 11:38

দ্য ওয়াল ব্যুরো: ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় প্রধান অভিযুক্তদের মধ্যে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ।

এনআইএর তদন্তকারীরা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মহারাষ্ট্রের পুণে থেকে অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতর নাম, মোহন মণ্ডল। তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানি জারি করা হয়েছিল। এদিন মহারাষ্ট্রের আদালত থেকে ট্রানজিস্ট রিমান্ডে ধৃতকে এরাজ্যে নিয়ে আসা হচ্ছে।

২০২৩ সালের পয়লা মে ময়নার বাকচায় খুন হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূুঁইয়া। ঘটনার পরেই অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।  বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় কয়েকজন।  এর আগে সেপ্টেম্বর মাসে গোড়ামহলে অভিযান চালিয়ে ১০ জন তৃণমূল নেতার বাড়ি সিল করে দেয় এনআইএ। 

কয়েকদিন আগেও এনআইএ এর হাতে ধরা পড়েছিল দুই অভিযুক্ত। তাঁদের জেরা করেই অভিযুক্ত মোহন মণ্ডলের সম্পর্কে তথ্য জানতে পারেন তদন্তকারীরা। এরপরই পুণের উদ্দেশে রওনা দেয় এনআইএর প্রতিনিধিরা।

২০২৩ সালের ১ মে বাড়ির কাছ থেকেই বাকচা পঞ্চায়েত এলাকার বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। মারধরের পরে গুলি করে খুন করে তারপর দেহ জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল হয়েছিল বলে অভিযোগ। বিজয়ের স্ত্রী লক্ষ্মীরানি ভুঁইয়া তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা, তৎকালীন পঞ্চায়েত প্রধান সুখলাল মণ্ডল-সহ মোট ৩৪ জনের বিরুদ্ধে ময়না থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে সাত জনকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় এনআইএ-র হাতে।


```