Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ডিএম নিখিল নির্মলের বদলির অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: থানায় ঢুকে যুবককে পেটাচ্ছেন আলিপুরদুয়ারের জেলাশাসক। নির্বাক দর্শক পুলিশ। রবিবারের এই ঘটনা জানতে পেরে জেলাশাসকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করেনি নবান্ন। সোমবারই ১৬ জানুয়ারি পর্যন্ত জেলাশাসক নিখিল নির্মলকে ছুটিতে পাঠানো হয়।

ডিএম নিখিল নির্মলের বদলির অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের

শেষ আপডেট: 7 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: থানায় ঢুকে যুবককে পেটাচ্ছেন আলিপুরদুয়ারের জেলাশাসক। নির্বাক দর্শক পুলিশ। রবিবারের এই ঘটনা জানতে পেরে জেলাশাসকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করেনি নবান্ন। সোমবারই ১৬ জানুয়ারি পর্যন্ত জেলাশাসক নিখিল নির্মলকে ছুটিতে পাঠানো হয়। এবার শুধু  ছুটি নয়, নির্মলের বদলি চায় রাজ্য সরকার। তাই মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে জেলাশাসকের বদলির অনুমতি চেয়ে চিঠি পাঠালো নবান্ন।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এখন দেশ জুড়ে চলছে ভোটার তালিকা তৈরির কাজ। সেই কারণে, প্রত্যেক রাজ্যের সব জেলাশাসকই কমিশনের আওতায় রয়েছেন। তাই নিখিলের বদলির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই। তবে, রাজ্য চিঠি দিলেও, ভোটার তালিকা তৈরির কাজ এখন তুঙ্গে, যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এর মাঝে নিখিলের বদলির বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে কমিশন দেখবে, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।  মনে করা হচ্ছে, ১৪ জানুয়ারির পরই এ বিষয়ে দৃষ্টিপাত করবে কমিশন।

The Wall Impact: যুবককে মারধরের ঘটনায় আলিপুরদুয়ারের ডিএম-কে ছুটিতে পাঠাল নবান্ন

আপাতত সোশ্যাল মিডিয়ায় যুবককে নিখিলের চড় কষানোর ভিডিও ভাইরাল। রবিবার রাতে  দ্য ওয়ালই প্রথম এই খবর প্রকাশ কর। খবর আসে,জেলাশাসকের স্ত্রীকে ফেসবুকের একটি গ্রুপে অশালীন মন্তব্য করার অভিযোগে ফালাকাটা থানার পুলিশ গ্রেফতার করে বিনোদ সরকার নামের এক যুবককে। এরপর সস্ত্রীক থানায় গিয়ে জেলাশাসক নিখিল নির্মল নির্মমভাবে পেটাতে থাকেন ওই যুবককে। বাদ যাননি তাঁর স্ত্রী নন্দিনী কৃষ্ণণও। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর রবিবার রাতে নন্দিনী একটি দীর্ঘ লেখা ফেসবুক পোস্টে করেন। যার সারমর্ম, যা করেছেন ঠিক করেছেন।

‘আমাকে প্রথমে গালিগালাজ করেছেন ডিএম-এর স্ত্রী’, বিস্ফোরক অভিযোগ আলিপুরদুয়ারের যুবকের

 ভিডিও ভাইরাল হতেই রাতারাতি ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও। বেশিরভাগেরই মত,  আইনের রক্ষক হয়ে, নিজেই আইন ভেঙেছেন জেলাশাসক। সোমবার ডিভিশানাল কমিশনার বরুণ রায় মৌখিক ভাবে নিখিল নির্মলকে ছুটিতে পাঠায়। কিন্তু, রবিবার রাতেই সস্ত্রীক সরকারি বাংলো ছেড়েছেন নিখিল। এদিকে, অভিযুক্ত যুবকের জামিনও মঞ্জুর করেছে আদালত।

এই পরিস্থিতিতে, রাজ্য চাইছে নিখিল নির্মলের বদলি। ১৬ জানুয়ারি শেষ হচ্ছে জেলাশাসকের ছুটির মেয়াদ, তার আগেই যাতে বদলির অনুমোদন মেলে সেই চেষ্টাতেই নবান্ন।

আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/news-state-dm-of-alipurduar-and-his-wife-disappeared-after-video-footage-of-beating-an-youth-became-viral/

```