Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Breaking: কর্ণাটকে জলাশয়ে বাস পড়ে ৫ শিশু সহ মৃত ২৫

দ্য ওয়াল ব্যুরো: জলাশয়ে যাত্রিবাহী বাস পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু। দুর্ঘটনাটি কর্ণাটকের মান্ডায়া এলাকার।শনিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি জলাশয়ে পড়ে যায় বলে খবর। মৃত ২৫ জনের মধ্যে ৫ শিশু, বেশিরভাগই মহিলা। বেঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দ

Breaking: কর্ণাটকে জলাশয়ে বাস পড়ে ৫ শিশু সহ মৃত ২৫

শেষ আপডেট: 24 November 2018 09:06

দ্য ওয়াল ব্যুরো: জলাশয়ে যাত্রিবাহী বাস পড়ে অন্তত ২৫ জনের মৃত্যু। দুর্ঘটনাটি কর্ণাটকের মান্ডায়া এলাকার।শনিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি জলাশয়ে পড়ে যায় বলে খবর। মৃত ২৫ জনের মধ্যে ৫ শিশু, বেশিরভাগই মহিলা। বেঙ্গালুরু থেকে ১০৫ কিলোমিটার দূরে মন্ডায়া। একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল বেসরকারি বাসটি। চালক নিয়ন্ত্রণ হারালে ব্রিজের রেলিং ভেঙে বাস সোজা জলাশয়ে পড়ে যায়। যাত্রীদের বাইরে বেরিয়ে আসার কোনও পথ ছিল না। বাসে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। কারণ, বাসটি জলাশয়ে পুরোপুরি ডুবে গিয়েছে। তাই যাত্রীদের বাঁচার সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ। 25, Including 5 Children, Dead As Bus Falls Into Canal In Karnataka জলাশয়ে বাসটিকে পড়তে দেখে উদ্ধারকাজে ছুটে আসে স্থানীয়রা। জলাশয়ের চারিদিকে ছিলে চাষের জমি। কাজ ফেলে উদ্ধারাকাজে নামেন চাষিরা। দড়ি দিয়ে বাসটিকে তুলে আনারা চেষ্টা করা হয়। বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের এভাবেই বের করার চেষ্টা চলে। এখনও পর্যন্ত ২৫ জনরে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কোনও আহতের খবর নেই। উদ্ধারকাজ খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই মান্ডায়া জেলা শাসককে পরিস্থতি উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। নিজের সমস্ত প্রশাসনিক বৈঠক বাতিল করে দুর্ঘটনার উপর নজর রাখছেন তিনি।   https://twitter.com/ANI/status/1066239232153403392

```