Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বউ বাড়িতে নেই, রান্না করে দিয়ে যাও', মাঝরাতে ছাত্রীকে ফোন করে উত্ত্যক্ত হস্টেল ওয়ার্ডেনের

দ্য ওয়াল ব্যুরো:  যখন তখন ছাত্রীদের উত্ত্যক্ত করাটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল হস্টেল ওয়ার্ডেনের। ফোন, এসএমএস তো ছিলই, ওয়ার্ডেনের কুৎসিত ইঙ্গিতেও জেরবার ছিলেন ছাত্রীরা। অভিযোগ-অনুযোগেও খুব একটা কাজ হয়নি। দিনকয়েক আগে এক ছাত্রীর অভিযোগে রীতিমতো

বউ বাড়িতে নেই, রান্না করে দিয়ে যাও', মাঝরাতে ছাত্রীকে ফোন করে উত্ত্যক্ত হস্টেল ওয়ার্ডেনের

শেষ আপডেট: 14 November 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  যখন তখন ছাত্রীদের উত্ত্যক্ত করাটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল হস্টেল ওয়ার্ডেনের। ফোন, এসএমএস তো ছিলই, ওয়ার্ডেনের কুৎসিত ইঙ্গিতেও জেরবার ছিলেন ছাত্রীরা। অভিযোগ-অনুযোগেও খুব একটা কাজ হয়নি। দিনকয়েক আগে এক ছাত্রীর অভিযোগে রীতিমতো ঘুম উড়ে যায় কলেজ কর্তৃপক্ষের। ঘটনা উত্তরাখণ্ডের গোবিন্দ বল্লভ পন্থ ইউনিভার্সিটি অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির। এই কলেজে ছাত্রী হেনস্থার অভিযোগ আগেও উঠেছে। পুলিশ জানিয়েছে, কলেজেরই এক ছাত্রী হস্টেল ওয়ার্ডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। বয়ানে ছাত্রী জানিয়েছেন, ওই ওয়ার্ডেন নাকি মাঝরাতে তাঁকে ফোন করে বলেছেন, ‘‘বউ বাড়ি নেই। আজ রাতে খাব কী? এসে রান্না করে দিয়ে যাও।" উত্তর না দিলে ফের নাকি ফোন করেন তিনি। সারা রাত ধরে লাগাতার ফোন করে ছাত্রীকে উত্যক্ত করতে থাকেন। অভিযোগ, কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। পন্থ ইউনিভার্সিটির স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির প্রধান ড. সুশীল তিওয়ারি বলেছেন, কলেজ ক্যাম্পাসে মহিলাদের হস্টেলের কাছেই ওই ওয়ার্ডেনের বাড়ি। আগেও নাকি তিনি অনেক ছাত্রীকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। ছাত্রীদের যখন তখন ফোন করে বিরক্ত করার অভিযোগও রয়েছে ওই ওয়ার্ডেনের বিরুদ্ধে। এই ঘটনা ঘটে গত মাসের শেষে। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের কাছেও এই বিষয়ে জানানো হয়। তবে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। অভিযোগকারিনী ছাত্রীর দাবি, শুধু তিনি নন তাঁর অনেক সহপাঠীরও একই অভিযোগ ওয়ার্ডেনের বিরুদ্ধে। কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না করলে তাঁদের মাঝপথেই পড়াশোনায় ইতি টেনে কলেজ ছেড়ে চলে যেতে হবে। যদিও কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে ওই ওয়ার্ডেনকে বরখাস্ত করে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ওই ওয়ার্ডেনর বিরুদ্ধে আগেও একবার র‍্যাগিং-এর অভিযোগ উঠেছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সে বিষয়ে মুখ খোলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

```