Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ফায়ার অ্যালার্মের আওয়াজে দমকলে ফোন, কর্মীরা এসে দেখলেন আগুন কই, এ তো টিয়া!

দ্য ওয়াল ব্যুরো: সকালবেলাতেই বেজে উঠেছিল ফায়ার অ্যালার্ম। প্রথমে অতটা গুরুত্ব না দিলেও তারপর আরও দু'বার তা বেজে ওঠে। ভয় পেয়ে দমকলে খবর দেন বাড়ির মালিক। সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল। কিন্তু এসেই অবাক তাঁরা। কোথায় আগুন? এ তো বাড়ির পোষা টিয়া। সেই

ফায়ার অ্যালার্মের আওয়াজে দমকলে ফোন, কর্মীরা এসে দেখলেন আগুন কই, এ তো টিয়া!

শেষ আপডেট: 24 November 2018 08:27

দ্য ওয়াল ব্যুরো: সকালবেলাতেই বেজে উঠেছিল ফায়ার অ্যালার্ম। প্রথমে অতটা গুরুত্ব না দিলেও তারপর আরও দু'বার তা বেজে ওঠে। ভয় পেয়ে দমকলে খবর দেন বাড়ির মালিক। সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল। কিন্তু এসেই অবাক তাঁরা। কোথায় আগুন? এ তো বাড়ির পোষা টিয়া। সেই মুখে অবিকল ফায়ার অ্যালার্মের শব্দ করছে। সত্যজিৎ রায়ের গল্পে অবশ্য ছিল টিয়ার এই নকল করার অদ্ভুত ক্ষমতার কথা। পলাশির ঘুরঘুটিয়া গ্রামে পোষা টিয়ার মুখে 'ত্রিনয়ন ও ত্রিনয়ন, একটু জিরো' শুনে সিন্দুকের নাম্বার কম্বিনেশন বের করে ফেলেছিলেন প্রদোষ মিত্র ওরফে ফেলুদা। তবে শুধু গল্পে নয়, বাস্তবেও অসম্ভব ভালো নকল করতে পারে এই পাখি। মালিক যা শেখান, তাই শিখে ফেলে সে। তবে টিয়ার মুখে ফায়ার অ্যালার্ম সত্যি অবাক করার মতো।

আরও পড়ুন জিভার হাতে গাজর খাচ্ছেন ধোনি, ঠিক যেন ‘বাগস বানি’

অবাক করার মতো এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডের নর্থহ্যামটনশায়ারে। সেখানকার বাসিন্দা স্টিভ ডকের্টি শুক্রবার সকালে তাঁর বাড়িতে কিছুক্ষণ অন্তর তিনবার ফায়ার অ্যালার্ম বাজতে শোনেন। কিছু হয়তো সমস্যা হচ্ছে বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। খবর পেয়ে মুহূর্তের মধ্যে দমকল এসে পৌঁছায়। কিন্তু বাড়িতে ঢুকে কোথাও কোনও আগুনের চিহ্ন দেখতে পাননি তাঁরা। তারপরেই এই অদ্ভুত কাণ্ড চোখে পড়ে দমকল কর্মীদের। বাড়ির পোষা দুই টিয়ার মধ্যে একটি আয়ত্ত করে ফেলেছে ফায়ার অ্যালার্মের আওয়াজ। সেই টিয়ার নাম আবার জ্যাজ। তো এই জ্যাজই সকাল থেকে তিনবার সেই অ্যালার্ম বাজিয়ে ফেলেছে। আর তাতেই বোকা বনে গেছেন স্টিভ। এমনকী দমকল কর্মীদের সামনেও অ্যালার্ম বাজিয়ে শুনিয়েছে জ্যাজ। https://twitter.com/BBCLookEast/status/1063362215334617088 আর এই ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে উঠেছে পোষা টিয়া জ্যাজ। নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই টিয়াকে।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```