Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ইমরান কি হার মানলেন? স্বীকার করলেন,'মোদীর উপর চাপ পড়েনি, লাভ হয়নি দুনিয়া ঘুরে নালিশ করে'

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কী দৌড়ঝাঁপটাই না শুরু করেছিল ইসলামাবাদ। একে বলছে, তাকে বলছে- নরেন্দ্র মোদী আর ভারতের বিরুদ্ধে নালিশ করাকে রুটিনে পরিণত করে ফেলেছিলেন ইমরান খান। কিন্তু এ বার নতি স্বীকার করলেন পাক

ইমরান কি হার মানলেন? স্বীকার করলেন,'মোদীর উপর চাপ পড়েনি, লাভ হয়নি দুনিয়া ঘুরে নালিশ করে'

শেষ আপডেট: 25 September 2019 05:59

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কী দৌড়ঝাঁপটাই না শুরু করেছিল ইসলামাবাদ। একে বলছে, তাকে বলছে- নরেন্দ্র মোদী আর ভারতের বিরুদ্ধে নালিশ করাকে রুটিনে পরিণত করে ফেলেছিলেন ইমরান খান। কিন্তু এ বার নতি স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী। স্পষ্ট বলে দিলেন, আন্তর্জাতিক দরবারে ঘুরে ঘুরে নালিশ করেও লাভের লাভ কিস্যু হয়নি। মোদীর উপর কোনও চাপই তৈরি করা যায়নি। এই মুহূর্তে ইমরান এবং মোদী দুজনেই রয়েছেন নিউ ইয়র্ক শহরে। পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির সঙ্গে সাংবাদিক বৈঠকে ইমরানের গলা থেকে হতাশা ঝরে পড়ে। রাগঢাক না রেখেই বলেন, "আন্তর্জাতিক দরবারে অভিযোগ জানালেও, তারা কিছুই করতে পারেনি। কোনও চাপ আসেনি মোদীর উপর।" এ জন্য তিনি যে হতাশ, তাও মেনে নেন ইমরান। রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের মাঝেই ইমরান এবং মোদী আলাদা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। মোদীর সঙ্গে প্রথম বৈঠকের পর ভারতের পাশে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। কিন্তু ইমরানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প অন্য সুরে গান ধরেন। বলেন, চাইলে তিনিই মধ্যস্থতা করে কাশ্মীর সমস্যা মিটিয়ে দিতে পারেন। তারপর ফের মোদী-ট্রাম্প বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "মোদী রকস্টার। মোদী ভারতের পিতা।" অনেকে মনে করছেন, মোদী সম্পর্কে ট্রাম্পের শেষ মন্তব্য ইমরানের হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নেওয়ার পর দৌত্য শুরু করেছিল ইমরান প্রশাসন। দরজায় দরজায় ঘুরে বলেছিল, দেখো আমাদের সঙ্গে কথা না বলে ভারত একতরফা সব করে নিল। নয়াদিল্লির অবস্থান তখন থেকেই ছিল দৃঢ়। স্পষ্ট বলে দিয়েছিল, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এখানে পাকিস্তানের নাক গলানোর অবকাশ নেই। দেড় মাস ধরে কম চেষ্টা করেনি পাকিস্তান। কিন্তু পাশে পায়নি কাউকে। উল্টে রাষ্ট্রপুঞ্জের স্থায়ী সদস্য দেশের অনেকে ভারতের পাশে দাঁড়িয়েছিল। পর্যবেক্ষকদের মতে, না পেরে শেষমেশ ইমরান মেনে নিতে বাধ্য হলেন, মোদীর উপর আন্তর্জাতিক চাপ তৈরির সমস্ত কৌশল জলে গিয়েছে।  

```