Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পিচকিরি থেকে ধেয়ে আসছে জল, আজব কায়দায় সামলালো ছোট্ট বিড়াল, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মার্জার প্রজাতির মেজাজ যে বেশ সপ্তমে থাকে এ কথা জানেন অনেকেই। হবে নাই বা কেন! বাঘের মাসি বলে কথা! তাই বাঘের মতোই বিড়ালের মেজাজও বেশ রাজকীয়। আপন মর্জির মালিক সে। অন্য কারও কথায় চলার পাত্র নয়। তবে শুধু রাজার মেজাজ নয় বেশ বুদ্

পিচকিরি থেকে ধেয়ে আসছে জল, আজব কায়দায় সামলালো ছোট্ট বিড়াল, দেখুন ভিডিও

শেষ আপডেট: 7 October 2019 08:52

দ্য ওয়াল ব্যুরো: মার্জার প্রজাতির মেজাজ যে বেশ সপ্তমে থাকে এ কথা জানেন অনেকেই। হবে নাই বা কেন! বাঘের মাসি বলে কথা! তাই বাঘের মতোই বিড়ালের মেজাজও বেশ রাজকীয়। আপন মর্জির মালিক সে। অন্য কারও কথায় চলার পাত্র নয়। তবে শুধু রাজার মেজাজ নয় বেশ বুদ্ধিও যে তারা ধরে, সেটারই প্রমাণ দিল এক ছোট্ট বিড়াল। বলা হয় একমাত্র জলকেই ভয় পায় বিড়ালরা। তবে এই খুদে মার্জার যে জলকেও পাত্তা দেয় না বুঝিয়ে দিল সেতাই। সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে নিজের পোষয় বিড়ালের দিকে পিচকিরি দিয়ে জল ছুড়ছেন মালিক। বলা হয়, বিড়ালদের প্রশিক্ষণ দিতে, শৃঙ্খলাবদ্ধ করতে এই টেকনিক নেওয়া হয়। কতক্ষণ বিড়াল জলের ফোর্সের সামনে টিকে থাকতে পারে সেটাই আসল দেখার বিষয়। https://twitter.com/i/status/1179865851790610432 সাধারণত জল দেখেই উল্টোদিকে দৌড় দেয় বিড়ালরা। তবে এ ক্ষেত্রে ব্যাপারটা পুরোই উল্টো। দিব্যি হাঁ করে পিচকিরি থেকে ধেয়ে আসা সব জল খেয়ে নিল ওই বিড়ালছানা। তারপর জিভ চেটে মালিকের দিকে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে তাকাতে দেখে গেল ওই বিড়ালকে। ভাবখানা এমন যে, 'কী কেমন দিলাম।'  জল স্প্রে করার পর বিড়ালের এমন বীরদর্পে সবটা সামলে নেওয়া ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বিড়ালপ্রেমীরা তো ফ্যান হয়ে গিয়েছেন এই ছানাটির। কেউ কেউ হেসে বলছেন, মালিককে দারুণ জব্দ করেছে এই বিড়াল ছানা। বোঝাই যাচ্ছে বড় হয়ে হাবেভাবে একদম ডন হবে এই ছোট্টটি। প্রায় ৩ লক্ষ লোক ইতিমধ্যেই দেখে ফেলেছেন বিড়াল ছানার কীর্তিকলাপ।

```