Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বেজিংয়ের পরিস্থিতি 'অত্যন্ত গুরুতর', নতুন করোনা আক্রান্ত ১০৬, চলছে গণহারে নমুনা পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: ফিরতি করোনা সংক্রমণে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে চিনের রাজধানী বেজিংয়ে। একলাফে কোভিড সংক্রামিতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০৬-এ। বেজিং শহর প্রশাসনের এক শীর্ষ সারির আধিকারিক মঙ্গলবার বেজিংয়ের পরিস্থিতিরকে 'অত্যন্ত গুরুতর' বলে উল

বেজিংয়ের পরিস্থিতি 'অত্যন্ত গুরুতর', নতুন করোনা আক্রান্ত ১০৬, চলছে গণহারে নমুনা পরীক্ষা

শেষ আপডেট: 17 June 2020 02:34

দ্য ওয়াল ব্যুরো: ফিরতি করোনা সংক্রমণে গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে চিনের রাজধানী বেজিংয়ে। একলাফে কোভিড সংক্রামিতের সংখ্যা পৌঁছে গিয়েছে ১০৬-এ। বেজিং শহর প্রশাসনের এক শীর্ষ সারির আধিকারিক মঙ্গলবার বেজিংয়ের পরিস্থিতিরকে 'অত্যন্ত গুরুতর' বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। বেজিংয়ে গণহারে নমুনা পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। প্রায় ৯০ হাজার মানুষের নমুনা সংগ্রহ করে কোভিড টেস্ট হবে। সেইসঙ্গে বেজিংয়ের যে পাইকারি বাজার থেকে নতুন করে কোভিড সংক্রমণ ছড়িয়েছে, সেখানে পুরোমাত্রায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানী শহরের ২৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। বেজিং শহর প্রশাসনের মুখপাত্র শু হেজিয়ান বলেছেন, নভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিনফাদি বাজার থেকে গত পাঁচদিন ধরে নতুন করে সংক্রমিত হওয়ার ঘটনা শুরু হয়েছে। মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী তা পৌঁছে গিয়েছে ১০৬-এ। মিউনিসিপ্যাল পার্টি কমিটির প্রোপাগান্ডা বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপমন্ত্রীও বেজিংয়ের মহামারী পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেছেন। ফলে নতুন করে সংক্রমণ ফিরে আসার ঘটনায় শি চিনপিং প্রশাসন যে উদ্বিগ্ন তা নিয়ে কোনও লুকোছাপা নেই। বরং বেজিং শহর প্রশাসনের তরফে বলা হয়েছে, এই উদ্ভুত পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে প্রশাসন। এর আগে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফে বেজিংয়ের ২৭ জন-সহ সারা চিনে ৪৬ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন বসতি এলাকায় নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে। নতুন করে শুরু হয়েছে লকডাউনও। নতুন করোনা ক্লাস্টার নিয়ে তাই প্রতি মিনিটের উপর নজর রাখছে বেজিং। বেজিং ছাড়াও কোভিড সংক্রামিতর হদিশ মিলেছে হেবেই ও সিনচুয়ান প্রদেশ থেকেও। ফলে কোনও একটি নির্দিষ্ট এলাকায় যে সংক্রমণ আটকে রয়েছে তা নয়। আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীন অনেককে হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেওয়া হয়েছে। মহামারী বিশেষজ্ঞ উ জুনইউ সক্ষাৎকারে চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলিকে বলেছেন, "পরিস্থিতি ক্রমশ গুরুতর হচ্ছে।" ২১টি রেসিডেন্সিয়াল এস্টেটে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি পাইকারি বাজার। সংক্রামিতের সংখ্যা শূন্য হয়ে যাওয়ার পরও চিনের এই নতুন করোনা ক্লাস্টার নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-ও। চিনের থেকে প্রতি মুহূর্তের আপডেট চেয়েছে হু। এর আগে চিনের সরকার জানিয়েছিল মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ২২১ জন। মৃত্যু হয়েছে চার হাজার ৬৩৪ জনের।

```