Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বেদুইনদের গ্রাম 'খান আল আহমার' ধ্বংস করে দিচ্ছে ইজরায়েল

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ব্যাঙ্ক থেকে বেদুইনদের হটাতে নেমে পড়ল ইজরায়েল। ওয়েস্ট  ব্যাঙ্কের  বেদুইনদের গ্রাম 'খান আল আহমার। বেদুইনদের গ্রামটিতে ৪০ পরিবারে অন্তত ১৮০ জন লোক বাস করে। গ্রামটি থেকে বেদুইনদের উচ্ছেদ করে সেখানে ইহুদিদের ঢোকাতে চায় ই

বেদুইনদের গ্রাম 'খান আল আহমার' ধ্বংস করে দিচ্ছে ইজরায়েল

শেষ আপডেট: 16 September 2018 07:24

দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ব্যাঙ্ক থেকে বেদুইনদের হটাতে নেমে পড়ল ইজরায়েল। ওয়েস্ট  ব্যাঙ্কের  বেদুইনদের গ্রাম 'খান আল আহমার। বেদুইনদের গ্রামটিতে ৪০ পরিবারে অন্তত ১৮০ জন লোক বাস করে। গ্রামটি থেকে বেদুইনদের উচ্ছেদ করে সেখানে ইহুদিদের ঢোকাতে চায় ইজরায়েল। উচ্ছেদ করা বেদুইনদের এখান থেকে ১২ কিলোমিটার দূরের  'আবু দিস' নামের প্যালেস্টাইন গ্রামে ঢুকিয়ে দিতে চায় ইজরায়েল। শুক্রবার থেকে  গ্রামটিকে চারদিক থেকে ঘিরে ফেলে, গ্রামে ঢোকার  ও বেরোনোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে  ইজরায়েলি সেনা। গ্রামের বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি ও আটক করা হচ্ছে  গ্রামবাসীদের। বেদুইনদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে বুলডোজার। সম্প্রতি ইজরায়েলের সুপ্রিম কোর্ট সেনাবাহিনীকে 'খান আল আহমার' গ্রামটিতে অভিযান চালানোর নির্দেশ দেয়। 'খান আল আহমার' গ্রামটি  ওয়েস্ট ব্যাঙ্ককে দুই ভাগে ভাগ করার ক্ষেত্রে প্রধান বাধা ছিল ইজরায়েলের কাছে। ইজরায়েলের নতুন পদক্ষেপে ওয়েস্ট ব্যাঙ্ক দুই ভাগে ভাগ হয়ে পড়বে।  এর আগে ইজরায়েল এ ভাবেই বলপ্রয়োগ করে  ওয়েস্ট ব্যাঙ্ক ও গাজাকে বিচ্ছিন্ন করেছিল। ইজরায়েলের নতুন পদক্ষেপে আরও ছোট হয়ে যাবে প্যালেস্টাইন। [caption id="attachment_35618" align="alignnone" width="800"] ইজরায়েলের আগ্রাসনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে সবুজ প্যালেস্টাইন[/caption] ইজরায়েলের একটি মানবাধিকার সংস্থার মুখপাত্র হাগাই এল-আদ সাংবাদিকদের বলেছেন, "এই পদক্ষেপ অমানবিক ও কাপুরুষতার পরিচায়ক। বলপ্রয়োগ করে সংরক্ষিত শ্রেণির মানুষদের উচ্ছেদ করা একটি যুদ্ধ অপরাধ।" ইজরায়েলের এই পদক্ষেপের নিন্দায় সরব প্যালেস্টাইন-সহ বিশ্বের নানা দেশ। তবু কারও কথায় কান দিচ্ছে না ইজরায়েল। এগিয়ে চলেছে তাদের বুলডোজার 'খান আল আহমার' গ্রামের অবশিষ্ট বাড়িগুলির দিকে।

```