Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সেল্ফির বায়নায় আপত্তি, মহিলা বিমানকর্মীকে লাথি, চড়!

দ্য ওয়াল ব্যুরো:  ফ্লাইটের যাত্রীদের নানা আব্দার, বায়না, অভিযোগ, কৌতূহল হাসি মুখে সামলান বিমান সেবিকা থেকে শুরু করে কেবিন ক্রু, গ্রাউণ্ড স্টাফদের।  তবে এবার এক অদ্ভুত আব্দার ছিল তিন ব্যাক্তির।  সেই আহ্লাদ মেটাতে পারেননি এক মহিলা গ্রাউণ্ড স্

সেল্ফির বায়নায় আপত্তি, মহিলা বিমানকর্মীকে লাথি, চড়!

শেষ আপডেট: 24 June 2019 12:21

দ্য ওয়াল ব্যুরো:  ফ্লাইটের যাত্রীদের নানা আব্দার, বায়না, অভিযোগ, কৌতূহল হাসি মুখে সামলান বিমান সেবিকা থেকে শুরু করে কেবিন ক্রু, গ্রাউণ্ড স্টাফদের।  তবে এবার এক অদ্ভুত আব্দার ছিল তিন ব্যাক্তির।  সেই আহ্লাদ মেটাতে পারেননি এক মহিলা গ্রাউণ্ড স্টাফ, তাই জুটল লাথি ! উত্তর ভিয়েতনামের থানহোয়া প্রদেশের থো জুয়ান বিমানবন্দরের এই ঘটনার ভিডিয়ো ফুটেজ এসেছে প্রকাশ্যে।  গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত তিনজনকেই।  মিস লে থি গিয়াং , বাজেট ক্যারিয়ার বা কম টাকার এয়ারলাইন্স  ভিয়েটজেটে  কাজ করেন।  তাঁর কাছেই ৪১ বছরের লে ভান নিহ, ৩৪ বছরের ট্রাঙ ডাঙ, ২৮ বছরেরে ফাম হু আন প্রথমে একটি সেল্ফি তোলার বায়না করেন।  সে আব্দার মিটিয়েও দেন মিস গিয়াং।  মদ্যপ ওই লোকগুলোর পরের সেল্ফির আব্দারে খুবই বিনয়ের সাথে গিয়াং জানান, তিনি তাঁর ডিউটিতে আছেন, তাই আর সেল্ফি তুলতে পারবেন না।  কিন্তু এই 'না' মেনে নিতে পারেননি ট্রাঙ ডাঙরা।  তাই গিয়াংকে ধাক্কা দেওয়া থেকে শুরু করে চড়, লাথি মারা-সবই চলতে থাকে।  ডিপার্চার লাউঞ্জে গিয়াংকে পেছনে লাথি মেরে ফেলে দেওয়া হয়।  এ সময়ে গিয়াঙের সহকর্মী এবং নিরাপত্তারক্ষীরা এগিয়ে এলে তাঁদের মধ্যে একজনের উপর চড়াও হন অভিযুক্তরা।  শেষ পর্যন্ত এয়ারপোর্টের অন্য কর্মীরা তাঁদের পাকড়াও করে পুলিশের কাছে নিয়ে যান। দেখুন সেই ভিডিয়ো-- https://www.youtube.com/watch?v=Mm4w76tG-JQ আপাতত ওই তিন অভিযুক্তই রয়েছেন জেলে।  থানহোয়ার কোর্টে পেশ করার পরে নিহের ৩ বছরের জেল হয়েছে, ডাঙের জেলের সময়সীমা ২ বছর ১০ মাস, আনের জেল হয়েছে ১০ মাসের জন্য।

```