Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সীতারামদের নাম দিল্লির হিংসার চার্জশিটে, 'ফ্যাসিবাদের নগ্ন রূপ' বলল সিপিএম

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন দিল্লিতেই। গত ফেব্রুয়ারি মাসের সেই সময়েই সাম্প্রদায়িক হিংসায় আগুন জ্বলেছিল উত্তর-পূর্ব দিল্লিতে। রবিবার জানা গিয়েছে সেই মামলার সাপ্লিমেন্টরি চার্জশিটে দিল্লি পুলিশ সিপিএম সাধারণ সম্প

সীতারামদের নাম দিল্লির হিংসার চার্জশিটে, 'ফ্যাসিবাদের নগ্ন রূপ' বলল সিপিএম

শেষ আপডেট: 13 September 2020 15:05

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন দিল্লিতেই। গত ফেব্রুয়ারি মাসের সেই সময়েই সাম্প্রদায়িক হিংসায় আগুন জ্বলেছিল উত্তর-পূর্ব দিল্লিতে। রবিবার জানা গিয়েছে সেই মামলার সাপ্লিমেন্টরি চার্জশিটে দিল্লি পুলিশ সিপিএম সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ সীতারাম ইয়েচুরির নাম যুক্ত করেছে। শুধু সীতারাম নন। সেই তালিকায় রয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জয়তী ঘোষ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বানন্দ ও স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদবের নামও। এই ঘটনাকে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা বলে সমালোচনা করেছে সিপিএম। তাঁদের বক্তব্য, "ফ্যাসিবাদের নির্লজ্জ নগ্নরূপের বহিঃপ্রকাশ।" যদিও দিল্লি পুলিশের বক্তব্য, হিংসায় জড়িত থাকার অভিযোগে ধৃত বেশ কয়েকজনের জবানবন্দিতে উঠে এসেছে সীতারামদের নাম। সেই কারণেই সাপ্লিমেন্টরি চার্জশিটে তাঁদের নাম দেওয়া হয়েছে। এবার তদন্ত শুরু হবে। রবিবার বিকেলে দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় দফতর একে গোপালন ভবনের বাইরে সাংবাদিক বৈঠক করেন সীতারাম। সেখানে তিনি বলেন, "দিল্লি পুলিশ কেন্দ্র এবং স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের অঙ্গুলিহেলনে নোংরা রাজনীতি করছে তারা। বিরোধী দলকে লক্ষ্য করে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করছে।" তিনি আরও বলেন, "বিজেপি ভীতি প্রদর্শন করে মানুষকে সিএএ-এর মতো বৈষম্যমূলক আইনের বিরোধিতা থেকে রুখতে পারবে না। সমস্ত ভারতীয় যে তাদের ধর্ম, বর্ণ, অঞ্চল, লিঙ্গ এবং রাজনৈতিক সম্পর্ক নির্বিশেষে সমান, তা বুঝিয়ে দেবে। ভারতবাসী বুঝিয়ে দেবে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু আমাদের অধিকার নয়, আমাদের দায়িত্বও। আমরা তা করবই।" দিল্লি পুলিশ যে চার্জশিট জমা করেছে, তাতে ‘পিঁজরা তোড়’ আন্দোলনে যুক্ত দেবাঙ্গনা কলিতা, জেএনইউ-এর ছাত্রী নাতাশা নারওয়াল ও জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্রী গুলফিশা ফতিমার ভূমিকার কথা রয়েছে। তিন জনের বিরুদ্ধেই কঠোর ইউএপিএ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

```