Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তিনদিন বিজন সেতু বন্ধের প্রস্তাব কেএমডিএ-র, চলবে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন দিন বন্ধ থাকতে পারে বিজন সেতু। আগামী সপ্তাহে তিন দিন সেতু বন্ধ রাখার প্রস্তাব জানিয়েছে কেএমডিএ। কলকাতা পুলিশের কাছে এই প্রস্তাব জানিয়েছে কেএমডিএ কর্তৃপক্ষ। তবে কবে থেকে ব্রিজ বন্ধ থাকবে সে ব্যাপ

তিনদিন বিজন সেতু বন্ধের প্রস্তাব কেএমডিএ-র, চলবে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা

শেষ আপডেট: 15 November 2019 10:28

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন দিন বন্ধ থাকতে পারে বিজন সেতু। আগামী সপ্তাহে তিন দিন সেতু বন্ধ রাখার প্রস্তাব জানিয়েছে কেএমডিএ। কলকাতা পুলিশের কাছে এই প্রস্তাব জানিয়েছে কেএমডিএ কর্তৃপক্ষ। তবে কবে থেকে ব্রিজ বন্ধ থাকবে সে ব্যাপারে কলকাতা পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি। যদিও সূত্রের খবর, ২২ নভেম্বর থেকে তিন দিন অর্থাৎ শুক্র, শনি এবং রবিবার বন্ধ থাকতে পারে বিজন সেতু। কলকাতা পুলিশের কাছে ২২ নভেম্বর থেকেই ব্রিজ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে কেএমডিএ। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই রাজ্য জুড়ে চলছে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা। তারপর থেকেই প্রকাশ্যে এসে বিভিন্ন ব্রিজের বেহাল দশা। এই তালিকায় নাম রয়েছে টালা ব্রিজেরও। সম্পূর্ণ ভাবে টালা ব্রিজ ভেঙে ফেলে নতুন করে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি বিভিন্ন উড়ালপুলেও বসানো হচ্ছে হাইটবার। চিংড়িহাটা এবং উল্টোডাঙা উড়ালপুলে বেঁধে দেওয়া হয়েছে গাড়ির গতি। অতিরিক্ত ওজন নিয়ে কোনও যানবাহন যাতে ব্রিজে না উঠতে পারে সেজন্য কড়া নজরদারিও চলছে।

```