Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

টালা ব্রিজ ভেঙে ফেলার পথে সরকার, মাটি পরীক্ষার জন্য ডাকা হল টেন্ডার

দ্য ওয়াল ব্যুরো: পুরনো টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরির পথেই এগোচ্ছে সরকার। নতুন টালা ব্রিজ গঠনের জন্য মাটি পরীক্ষার টেন্ডার ডাকল পূর্তদফতর। বৃহস্পতিবার সেই টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করেছে পিডব্লিউডি। সেখানে বলা হয়েছে, কাজ হাতে নেওয়ার ১৪ দিনের

টালা ব্রিজ ভেঙে ফেলার পথে সরকার, মাটি পরীক্ষার জন্য ডাকা হল টেন্ডার

শেষ আপডেট: 17 October 2019 07:14

দ্য ওয়াল ব্যুরো: পুরনো টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরির পথেই এগোচ্ছে সরকার। নতুন টালা ব্রিজ গঠনের জন্য মাটি পরীক্ষার টেন্ডার ডাকল পূর্তদফতর। বৃহস্পতিবার সেই টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করেছে পিডব্লিউডি। সেখানে বলা হয়েছে, কাজ হাতে নেওয়ার ১৪ দিনের মধ্যে মাটি পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে। টালা ব্রিজের স্বাস্থ্য নিয়ে গতমাস থেকেই টানাপোড়েন চলছে। যান চলাচল ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর এই ইস্যুতে নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে সিদ্ধান্ত হয় তিন টনের বেশি ওজনের গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে টালা ব্রিজে। প্রতিদিন বিভিন্ন রুটের ৬০০-র বেশি বাস চলে টালা ব্রিজ দিয়ে। ঠিক হয় পুজোর পরে ব্রিজের স্বাস্থ্যপরীক্ষা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুজো মিটতেই প্রক্রিয়া শুরু করে পূর্ত দফতর। অন্য দিকে বাস মালিকরা বাস নামাতে অস্বীকার করেন। তাঁদের বক্তব্য ঘুরপথে বাস চালাতে তাঁদের প্রতিদিন ৫০০-৬০০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। টালা ব্রিজ বন্ধ থাকায় চাপ পড়তে থাকে আরজি কর হাসপাতালের সামনের ব্রিজেও। পাইক পাড়া দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হয়। তবু এতদিন ছোট গাড়ি চলছিল। এ বার সেই চাপও যদি ওই রাস্তায় গিয়ে পড়ে তাহলে আরও যানজটের আশঙ্কা থেকে যাচ্ছে। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর থেকেই অভিযোগ উঠেছে শহরের বিভিন্ন সেতু ও উড়ালপুলের দুরবস্থা নিয়ে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সরকারি সংস্থার তরফে সেতু ও উড়ালপুলগুলি পরীক্ষাও করা হয়েছে। টালা ব্রিজ অর্থাৎ হেমন্ত সেতুর স্বাস্থ্যও খুব একটা ভালো নয়। ভারী মালবাহী ট্রাক চলাচলের কারণে সেতুর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। এখন দেখার মাটি পরীক্ষার রিপোর্ট কবে হাতেব পায় সরকার। পরবর্তী পদক্ষেপই বা কী হয়। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```