Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সানির সাফাই: আমি 'সেক্সিস্ট' কমেন্ট করিনি, আমার কথার অন্য মানে করা হচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মুখ খুললেন সুনীল গাভাস্কার। বিরাটের পারফরম্যান্সের বিশ্লেষণে আইপিএলের কমেন্ট্রি বক্স থেকে অনুষ্কাকে টেনে আনা নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার তা নিয়ে কার্যত সাফাই দিলে সানি। বললেন, "আমি কোনও সেক্সিস্ট কমেন্ট কর

সানির সাফাই: আমি 'সেক্সিস্ট' কমেন্ট করিনি, আমার কথার অন্য মানে করা হচ্ছে

শেষ আপডেট: 25 September 2020 12:50

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে মুখ খুললেন সুনীল গাভাস্কার। বিরাটের পারফরম্যান্সের বিশ্লেষণে আইপিএলের কমেন্ট্রি বক্স থেকে অনুষ্কাকে টেনে আনা নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার তা নিয়ে কার্যত সাফাই দিলে সানি। বললেন, "আমি কোনও সেক্সিস্ট কমেন্ট করিনি। আমার কথাকে টুইস্ট করে অন্য মানে করা হচ্ছে।" রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে ফিল্ডিং এবং ব্যাটিংয়ে বিরাটের জঘন্য পারফরম্যান্স নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে গাভাস্কারের বিরুদ্ধে। প্রথমে লোকেশ রাহুলের জোড়া ক্যাচাল মিস এবং পরে ব্যাট হাতে এক রানে বিরাটের প্যাভেলিয়নে ফেরা নিয়ে গাভাস্কার বলেন, "লকডাউনে তো উনি (পড়ুন বিরাট) শুধুমাত্র অনুষ্কার বলেই প্র্যাকটিস করেছেন।” গাভাসকারের এই মন্তব্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন অনুষ্কা। তিনি বলেন, "মিস্টার গাভাসকার আপনার বক্তব্য খুবই কুরুচিকর। কিন্তু আমি চাইব আপনি একজন ক্রিকেটারের পারফরম্যান্সের জন্য কেন তাঁর স্ত্রীকে টেনে আনলেন তার ব্যাখ্যা দেবেন। আমি নিশ্চিত এত বছর ধরে আপনি প্রত্যেক ক্রিকেটারের ব্যক্তিগত জীবনকে সম্মান জানিয়েছেন। তাহলে আপনার কি মনে হয় না আমরাও সেই সম্মান পেতে পারি?” এরপরই মুখ খুলতে কার্যত বাধ্য হন গাভাস্কার। বলেন, "যখন সিদ্ধান্ত হয় , ট্যুরে বান্ধবী বা স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে না তখন আমি বিরোধিতা করি। কারণ আমি এই ধরনের পশ্চাদগামী ধারণায় বিশ্বাস করি না।" গতকালের মন্তব্য নিয়ে সুনীল গাভাস্কার বলেন, "লকডাউনে বিরাট একটা ভিডিও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাতে টেনিস বল নিয়ে বোলিং করছিলেন অনুষ্কা। আর ব্যাট করছিলেন বিরাট। আমি সেই সূত্র ধরেই খুবই হালকা ছলে কথাটা বলেছিলাম।" যদিও নেটিজেনদের দাবি, অবিলম্বে গাভাস্কারকে আইপিএলের কমেন্ট্রি প্যানেল থেকে সরাতে হবে। অতীতে গাভাস্কার কী কী বিতর্কিত মন্তব্য করেছিলেন তা নিয়েও সরব হয়েছেন অনেকে। তাঁদের বক্তব্য, অন্যকে হেয় করার প্রবণতা গাভাস্কাররে নতুন নয়।

```