Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গোয়ায় ঢুকে চার্চিল বধ সবুজ-মেরুনের, গোষ্ঠ পাল সরণির পথে আইলিগ

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীর বদলা গোয়াতে গিয়ে নিল মোহনবাগান। যে উইলিস প্লাজার দাপটে ঘরের মাঠে হারতে হয়েছিল, সেই প্লাজাকে সহজ সুযোগই দিল না বাগান ডিফেন্স। অ্যাওয়ে ম্যাচে দাপট নিয়ে খেললেন বেইতিয়ারা। একের পর এক সবুজ-মেরুন আক্রমণের ঢেউ আছড়ে পড়ল চা

গোয়ায় ঢুকে চার্চিল বধ সবুজ-মেরুনের, গোষ্ঠ পাল সরণির পথে আইলিগ

শেষ আপডেট: 22 February 2020 13:25

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণীর বদলা গোয়াতে গিয়ে নিল মোহনবাগান। যে উইলিস প্লাজার দাপটে ঘরের মাঠে হারতে হয়েছিল, সেই প্লাজাকে সহজ সুযোগই দিল না বাগান ডিফেন্স। অ্যাওয়ে ম্যাচে দাপট নিয়ে খেললেন বেইতিয়ারা। একের পর এক সবুজ-মেরুন আক্রমণের ঢেউ আছড়ে পড়ল চার্চিল রক্ষণে। অফসাইডে গোল বাতিল, গোললাইন সেভ, বারে লেগে বল ফিরে আসা, সব হল। তারপরেও লিগের এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-০ গোলে চার্চিলকে হারালেন কিবু ভিকুনার ছেলেরা। অ্যাওয়ে ম্যাচেও সেই চেনা ভঙ্গিতে খেলা শুরু করে মোহনবাগান। এদিন ড্যানিয়েল সাইরাস চোট সারিয়ে দলে ফেরায় ফ্রান গঞ্জালেজ নিজের পছন্দের জায়গায় খেলছিলেন। শুরুতেই চার্চিল বক্সে আক্রমণ করে বাগান। ৬ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে বেইতিয়ার ফ্রিকিকে হেড করেন গঞ্জালেজ। সেই বল ডান পায়ের ছোট্ট টোকায় জালে জড়িয়ে মোহনবাগানকে এগিয়ে দেন পাপা বাকার দিওয়ারা। চলতি মরসুমে এই নিয়ে সাত গোল হয়ে গেল এই বিদেশির। গোল খেয়ে খেলায় ফেরে চার্চিল ব্রাদার্স। ১৫ মিনিটের পর থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় তারা। অনেক বেশি বল পেতে শুরু করেন প্লাজা। বেশিরভাগ আক্রমণ হচ্ছিল ডান প্রান্ত ধরে। আগের ম্যাচে লাল কার্ড দেখে ধনচন্দ্র সিং না থাকায় গুরজিন্দর কুমারকে নামিয়েছিলেন বাগান কোচ কিবু ভিকুনা। তাই ডানপ্রান্তকেই বেশি ব্যবহার করছিল চার্চিল। ২৯ মিনিটের মাথায় সিসের ক্রস আরেকটু হলেই গোল ঢুকে যাচ্ছিল। কোনও রকমে শেষ মুহূর্তে বাঁচান শঙ্কর রায়। ৩২ মিনিটের মাথায় প্লাজার শট একটুর জন্য বাইরে যায়। দু'মিনিট পরেই প্লাজার ডান পায়ের জোরালো শট ভাল বাঁচান শঙ্কর। এরমধ্যেই বেইতিয়া, নওরেমদের পায়ে আক্রমণে উঠছিল সবুজ-মেরুন ব্রিগেড। কিছু সুযোগও তৈরি হয়। কিন্তু গোল আসেনি। গোয়ার গরমে সমস্যায় পড়ছিলেন দু'দলের ফুটবলাররাই। প্রথমার্ধে আর গোল আসেনি। ১-০ ব্যবধানে এগিয়েই ড্রেসিংরুমে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ড্যানিয়েল সাইরাসকে বসিয়ে কমরন তুরসুনভকে মাঠে নামান কোচ কিবু ভিকুনা। আরও বেশি আক্রমণাত্মক খেলা শুরু করে মোহনবাগান। ৫০ মিনিটের মাথায় ভিপি সুহেরের দুরন্ত গোলে ব্যবধান বাড়ায় মোহনবাগান। ৮ মিনিট পরেই বাঁ'প্রান্ত ধরে নওদম্বা নওরেমের ক্রসে পা ছুঁইয়ে বাগানের হয়ে তিন নম্বর গোল করেন পরিবর্ত হিসেবে নামা তুরসুনভ। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণের গতি কমেনি বাগানের। ৭৫ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করতে পারতেন বাবা। তাঁর একটা শট গোল লাইন সেভ হল। ২ মিনিট পরেই বাবার শট বারে লেগে ফিরল। দেখে মনে হচ্ছিল মাঠে হয়তো একটাই দল খেলছে। রক্ষণ সামলাতেই হিমশিম খাচ্ছিল চার্চিল। আক্রমণে ওঠা তো দূরের ব্যাপার। বাকি সময়টা অনেক সুযোগ পেয়েও গোল আর বাড়াতে পারেনি মোহনবাগান। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়লেন বেইতিয়ারা। এদিনের জয়ের ফলে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট হল বাগানের। দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাবের থেকে এই মুহূর্তে ১১ পয়েন্টে এগিয়ে তারা। ধীরে ধীরে বাকি দলগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। একটু একটু করে আইলিগকে নিয়ে আসছে গোষ্ঠ পাল সরণির ক্লাব তাঁবুতে।

```