Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অলিম্পিকে বাংলার ভরসা প্রণতিরাই, ১৮টি ইভেন্টে ভারতের ১২৬ জন অ্যাথলিট নামবেন মেগা আসরে

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় অ্যাথলিটরা এবার অলিম্পিকে ভাল ফল করবেন, প্রথম এই কথাটি বলেছেন ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ। সকলেরই স্বপ্ন ভাল ফল ওই সর্বোচ্চ পর্যায়ের আসরে। ভারত থেকে মোট ১৮টি ইভেন্টে মোট ২২৬ জন প্রতিনিধি যাবেন টোকিওতে। তার ম

অলিম্পিকে বাংলার ভরসা প্রণতিরাই, ১৮টি ইভেন্টে ভারতের ১২৬ জন অ্যাথলিট নামবেন মেগা আসরে

শেষ আপডেট: 17 July 2021 04:00

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় অ্যাথলিটরা এবার অলিম্পিকে ভাল ফল করবেন, প্রথম এই কথাটি বলেছেন ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচাঁদ। সকলেরই স্বপ্ন ভাল ফল ওই সর্বোচ্চ পর্যায়ের আসরে। ভারত থেকে মোট ১৮টি ইভেন্টে মোট ২২৬ জন প্রতিনিধি যাবেন টোকিওতে। তার মধ্যে ১২৬জন ক্রীড়াবিদ রয়েছেন। বাংলা থেকে তার মধ্যে মাত্র তিনজন। জিমনাস্টিক্সে রয়েছেন প্রণতি নায়েক, টেবল টেনিসের সুতীর্থা মুখোপাধ্যায় ও তিরন্দাজ হিসেবে যাবেন অতনু দাস। প্রণতি নায়েক (জিমনাস্টিক্স) : টোকিও অলিম্পিকে জিমনাস্টিক্স থেকে ভারত থেকে একমাত্র প্রণতি নায়েক। পূর্ব মেদিনীপুরের পিংলা গ্রামের এই মেয়েটি এবার দেশের আশা-ভরসা। প্রণতি এবার সুযোগ পেয়েছেন এশীয় কোটার ভিত্তিতে। প্রণতির বাবা এক বাস ড্রাইভার। করোনা পরিস্থিতিতে ভাল করে প্রস্তুতি সারতে পারেননি বাংলার এই মেয়েটি। কারণ দীর্ঘদিন তিনি ছিলেন গ্রামের বাড়িতে। সেখানে জিমনাস্টিক্সের পরিকাঠামো নেই। তারপর কলকাতায় এলেও বিভিন্ন ক্লাবে গিয়ে ট্রেনিং নিয়েছেন। গত মে মাস থেকে অবশ্য দু’মাস টানা প্র্যাকটিস করেছেন কলকাতা সাই কেন্দ্রে। সেই কারণেই প্রণতি জানিয়েছেন, আমি দু’মাস টানা আধুনিক সরঞ্জাম নিয়ে তালিম নিয়ে টোকিও যাচ্ছি, তবে আমি হাল ছাড়ব না। সুতীর্থা মুখোপাধ্যায় (টেবল টেনিস) : একটা সময় সুতীর্থা বয়স ভাঁড়ানোর কারণে দু’বছর নির্বাসনে ছিলেন। তারপর ফিরে এলেও ছন্দে ছিলেন না। কিন্তু সুতীর্থা দেখিয়েছেন মনের জোর থাকলে, লক্ষ্যে অবিচল থাকলে সবটাই সম্ভব। আগে শিখতেন তিনি মিহির ঘোষের কাছে, তারপর আরও উন্নত শিক্ষার জন্য সুতীর্থা তালিম নিতে শুরু করেন সৌম্যদীপ রায়ের কাছে। সেখান থেকেই উত্থান শুরু নৈহাটির মেয়েটির। একবছরের মধ্যেই এই মেয়েটি ৫০০ ক্রম তালিকা থেকে একশোতে নিয়ে গিয়েছেন। খেলার ধার বেড়েছে, কোচ সৌম্যদীপ মনে করছেন, সুতীর্থা যদি প্রথম ২০-তে স্থান করে নিতে পারে, এটাই অনেক। অতনু দাস (তিরন্দাজি): গত রিও অলিম্পিকে অতনু দাস কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিলেন। এবার আশাটা আরও বড়, কারণ টোকিও অলিম্পিকে নামী অনেক তিরন্দাজ আসবেন না, তাই মনে করা হচ্ছে, অতনুর লড়াই গতবারের মতো কঠিন হবে না। সদ্য তিনি বিশ্বকাপ তিরন্দাজিতে সোনা জিতেছেন। সেই জন্য বাড়তি আশা নিয়ে তাঁর টোকিও যাত্রা। অতনু মানছেন, স্ত্রী দীপিকা সঙ্গে ছিল বলেই তাঁর কাজ সহজ হয়েছে। দীপিকা বিশ্বের একনম্বর তিরন্দাজ, স্বামীকে সহায়তা করে চলেছেন নানাভাবে। অতনু বিশ্বকাপে যে স্কোর করেছেন, সেটি বজায় রাখতে পারলেই পদক আসবে বলা যেতে পারে। ভারতের বাকি যে প্রতিনিধিরা টোকিও যাচ্ছেন, তাঁরা হলেন-- তিরন্দাজি: তরুণদীপ রাই, অতনু দাশ, প্রবীণ যাদব, দীপিকা কুমারী। অ্যাথলেটিক্স: কেটি ইরফান, সন্দীপ কুমার, রাহুল রোহিল্লা, গুরপ্রীত সিং, ভাবনা জাট, প্রিয়াঙ্কা গোস্বামী, অবিনাশ সাবলে, মুরলী শ্রীশঙ্কর, এমপি জাবির, নীরজ চোপড়া, শিবপাল সিং, অন্নু রানী, তাজিন্দরপাল সিং, দ্যুতি চাঁদ, কমলপ্রিত কৌর, সীমা পুনিয়া, মহম্মদ আনাস ইয়াহিয়া, নোয়াহ নির্মল টম, অমোজ জ্যাকব, আরোকিয়া রাজীব, সার্থক ভামব্রি, অ্যালেক্স অ্যান্টনি, ভি রেভাতি, শুভা ভেঙ্কটেশন, ধনলক্ষ্মী শেখর। ব্যাডমিন্টন: পি ভি সিন্ধু, সাই প্রণীত, সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি। বক্সিং: বিকাশ কৃষ্ণান, লভলিনা বর্গহাইন, আশিস কুমার, পুজা রানী, সতীশ কুমার, মেরি কম, অমিত পাঙ্ঘাল, মনীশ কৌশিক, সিমরনজিৎ কৌর। ইকুয়েস্ট্রিয়ান: ফওয়াদ মির্জা। ফেন্সিং: ভবানী দেবী। গলফ : অনির্বাণ লাহিড়ী, উদয়ন মানে, অদিতি অশোক। জিমন্যাসটিক্স: প্রণতি নায়েক। হকি: পুরুষ এবং মহিলা হকি দল উভয়েই অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছে। জুডো: সুশীলা দেবী। রোয়িং: অরুণ জাট এবং অরবিন্দ সিং। সেলিং: নেথরা কুমানান, বিষ্ণু সারাভানন, কেসি গণপতি এবং বরুণ ঠক্কর। সাঁতার: সজ্জন প্রকাশ, শ্রীহরি নটরাজ, মীনা প্যাটেল। টেবল টেনিস: শরথ কমল, সাথিয়ান গণশেকরণ, সুতীর্থ মুখোপাধ্যায়, মণিকা বাত্রা টেনিস: সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না। ভারত্তোলন: মীরাবাঈ চানু। কুস্তি: সীমা বিসলা, ভিনেশ ফোগত, অংশু মালিক, সোনম মালিক, রবিকুমার দাহিয়া, বজরং পুনিয়া, দীপক পুনিয়া। শুটিং: অঞ্জুম মোদগিল, অপূর্বি চান্ডেলা, দিব্যাংশ সিং, দীপক কুমার, তেজস্বিনী সায়ন্ত, সঞ্জীব রাজপুত, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, মনু ভকর, যশস্বিনী সিং দেশওয়াল, সৌরভ চৌধুরী, অভিষেক ভার্মা, রাহি সার্ণোবত, এলাভেনিল ভালারিভান, অঙ্গদ বীর সিং, আহমেদ খান।

```