Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ভারতের মেধাবীদের আত্মহত্যার প্রবণতা চমকে দেওয়ার মতো, মানল কেন্দ্র

দ্য ওয়াল ব্যুরো: গত ৭ বছরে এদেশে যত ছাত্রছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বড় বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়া ছিলেন। শতাধিক ছাত্রছাত্রী এমনভাবে নিজেদের জীবন শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। লোকসভায় তেমনটাই জানিয়েছে

ভারতের মেধাবীদের আত্মহত্যার প্রবণতা চমকে দেওয়ার মতো, মানল কেন্দ্র

শেষ আপডেট: 20 December 2021 15:39

দ্য ওয়াল ব্যুরো: গত ৭ বছরে এদেশে যত ছাত্রছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বড় বড় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির পড়ুয়া ছিলেন। শতাধিক ছাত্রছাত্রী এমনভাবে নিজেদের জীবন শেষ করে দেওয়ার পথ বেছে নিয়েছেন। লোকসভায় তেমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার লোকসভায় ছাত্রছাত্রীদের আত্মহত্যার একটি খতিয়ান দিয়েছেন। সেখানে দেখা গেছে ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত পরিসংখ্যান বলছে দেশে মোট ১২২ জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আর তাদের মধ্যে ১১১ জনই আইআইটি আইআইএমের মতো নামী প্রতিষ্ঠানের পড়ুয়া ছিল। এই সুইসাইডের মধ্যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির ঘটনাই সবচেয়ে বেশি। মোট ৩৭টি সুইসাইডের ঘটনা রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে। শুধু তাই নয়, এদের মধ্যেও তফশিলি জাতি, উপজাতির মতো পিছিয়ে পড়া গোষ্ঠীর পড়ুয়াদের আত্মহত্যার পরিসংখ্যান কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বেশি। দেখা গেছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পর ছাত্রছাত্রীদের আত্মহত্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে আইআইটি। সেখানে গত ৭ বছরে ৩৪টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের পড়ুয়ারাও আছে। এনআইটিতে গত ৭ বছরে ৩০টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। তালিকায় রয়েছে আইআইএসও। পরিসংখ্যান দেখিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। পঠনপাঠনের চাপ কমাতে হবে তাদের উপর থেকে। গ্রামীণ এলাকায় প্রযুক্তিগত শিক্ষার প্রসারের কথাও বলেছেন ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, বহু ওয়ার্কশপ, সেমিনারের আয়োজন করা হয়েছে। কোভিডের কারণে যে ধাক্কা খেয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা তাকেও মাথায় রাখা হচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে র‍্যাগিংয়ের পরিসংখ্যানও এদিন পেশ করেছে কেন্দ্র। দাবি করা হয়েছে বিগত কয়েক বছরে র‍্যাগিংয়ের ঘটনা অনেক কমে গেছে। পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে র‍্যাগিংয়ের বিরুদ্ধে। অ্যান্টি-র‍্যাগিং ওয়েবসাইট থেকে শুরু করে ১২টি প্রাদেশিক ভাষায় টোল-ফ্রি হেল্পলাইন নম্বর, চালু আছে সবই। কোভিড আবহে অনলাইন ক্লাসের সময় র‍্যাগিংয়ের পরিমাণ আরও কমে গেছে বলে দাবি।

```