Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্বাধীনতা দিবসের সকালে ড্রেন থেকে উদ্ধার সদ্যোজাত

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে মিহি গলায় একটা কান্নার আওয়াজ শুনেছিলেন এক গোয়ালা। পাশে থাকা গীতা নামের মহিলাকে ডেকে জানিয়েছিলেন সে কথা। দু'জনেই ভেবেছিলেন ড্রেনে বোধহয় বিড়াল ছানা পড়ে গিয়েছে। উঠতে না পেরে কাঁদছে। বিড়াল বাচ্চাকে উদ্ধারের চেষ্টায় উঁ

স্বাধীনতা দিবসের সকালে ড্রেন থেকে উদ্ধার সদ্যোজাত

শেষ আপডেট: 16 August 2018 12:59

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে মিহি গলায় একটা কান্নার আওয়াজ শুনেছিলেন এক গোয়ালা। পাশে থাকা গীতা নামের মহিলাকে ডেকে জানিয়েছিলেন সে কথা। দু'জনেই ভেবেছিলেন ড্রেনে বোধহয় বিড়াল ছানা পড়ে গিয়েছে। উঠতে না পেরে কাঁদছে। বিড়াল বাচ্চাকে উদ্ধারের চেষ্টায় উঁকি মারতেই যা দেখলেন তাতে কার্যত শিউরে উঠলেন গীতা। এ যে এক নবজাতক। সদ্য জন্মেছে। নাড়িটাও আলাদা হয়নি। দেশের ৭২তম স্বাধীনতা দিবসের সকালে এরকম দৃশ্যই দেখল চেন্নাইয়ের ভালাসারাভাক্কাম। প্রাথমিক ভাবে এমন দৃশ্য দেখে খানিকটা চমকে গিয়েছিলেন গীতা। কিন্তু নিমেষেই বুঝে নিয়েছিলেন কী করতে হবে তাঁকে। ড্রেনের পাশে শুয়ে আস্তে আস্তে ওই সদ্যোজাতর পা ধরে টেনে বের করে আনেন গীতা। আলগা হাতে তাড়াতাড়ি খুলে ফেলেন বাচ্চাটির গলায় পেঁচিয়ে থাকা নাড়ি। এরপর পথচলতি মানুষদের কাছ থেকে জল নিয়ে প্রথমে বাচ্চাটিকে স্নান করান। তারপর নিয়ে যান চেন্নাইয়ের এগমোর হাসপাতালে। প্রাথমিক ভাবে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল ওই নবজাতকের। তবে চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত সুস্থই রয়েছে শিশুটি। স্বাধীনতা দিবসের সকালে উদ্ধার হয়েছে বাচ্চাটি। তাই গীতাদেবী নাম রেখেছেন 'সুথানথিরাম'। যার অর্থ স্বাধীনতা। গীতা জানিয়েছেন, "আমি খুব খুশি যে ও ওর বেঁচে থাকার স্বাধীনতা ফিরে পেয়েছে।" পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখছে তারা।

```