Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হরিয়ানায় ৫ জনকে খুনের অভিযোগ কুস্তি প্রশিক্ষকের বিরুদ্ধে, দিল্লি থেকে গ্রেফতার যুবক

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার রোহতকে ৫ জনকে খুনের অভিযোগে অভিযুক্ত কুস্তিগীরকে গ্রেফতার করা হল দিল্লির একটি মেট্রো স্টেশনের কাছ থেকে। হরিয়ানা পুলিশের কাছে খবর পেয়ে দিল্লি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। রোহতকের পুলিশ সুপার রাহুল শর্মা জান

হরিয়ানায় ৫ জনকে খুনের অভিযোগ কুস্তি প্রশিক্ষকের বিরুদ্ধে, দিল্লি থেকে গ্রেফতার যুবক

শেষ আপডেট: 14 February 2021 04:07

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার রোহতকে ৫ জনকে খুনের অভিযোগে অভিযুক্ত কুস্তিগীরকে গ্রেফতার করা হল দিল্লির একটি মেট্রো স্টেশনের কাছ থেকে। হরিয়ানা পুলিশের কাছে খবর পেয়ে দিল্লি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। রোহতকের পুলিশ সুপার রাহুল শর্মা জানিয়েছেন, শনিবার বেলা আড়াইটে নাগাদ সময়পুর বদলি মেট্রো স্টেশনের কাছে অভিযুক্ত সুখবিন্দরকে গ্রেফতার করে দিল্লি পুলিশের একটি দল। এই মুহূর্তে তাকে দিল্লি পুলিশের হেফাজতেই রাখা হয়েছে। সেখানে হরিয়ানা পুলিশের একটি দল তাকে জেরা করছে বলে খবর। ওয়ারেন্ট পেশ করার পরে ৩০ বছরের সুখবিন্দরকে রোহতকে আনা হবে বলে জানিয়েছেন তিনি। তার আগে তাকে রবিবার আদালতে পেশ করবে দিল্লি পুলিশ। তার পরেই বাকি প্রক্রিয়া হবে। এর আগে হরিয়ানা পুলিশের তরফে ঘোষণা করা হয় যে বা যারা সুখবিন্দরের খবর দিতে পারবে তাদের ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। শুক্রবার সন্ধ্যায় রোহতকে একটি বেসরকারি কলেজের পাশে একটি কুস্তির প্রতিযোগিতায় গুলি চলে। সেখানেই ৫জন মারা যায় ও ২জন আহত হয়। মৃতদের মধ্যে কলেজের কর্মী মনোজ মালিক, তাঁর স্ত্রী সাক্ষী মালিক, একজন কুস্তি প্রশিক্ষক, সতীশ ও একজন মহিলা কুস্তিগীর ছিলেন বলে জানা গিয়েছে। মনোজ ও সাক্ষীর চার বছরের ছেলে ও আরও একজন আহত বলে খবর। শিশুটি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। অন্যজনকে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাহুল শর্মা জানিয়েছেন, কলেজের জিমখানায় কুস্তি প্রশিক্ষকের কাজ করত সুখবিন্দর। বেশ কিছু অভিযোগ পাওয়ার পরে মনোজ তাকে চাকরি থেকে বরখাস্ত করে। সেই রাগেই এই ঘটনা সে ঘটিয়েছে বলে প্রাথমিক অনুমান। এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলেও পুলিশের ধারণা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ও সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সবটা জানার চেষ্টা চলছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শীর খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছেন তিনি।

```