করোনার মধ্যেই গণেশপুজো ঘিরে মুম্বইয়ে জনসংযোগের প্যাকেজ দৌড় বিজেপি, শিবসেনার
দ্য ওয়াল ব্যুরো: ভোট (Vote) বড় বালাই! ভোট এলেই রাজনৈতিক দলগুলির বুদ্ধি খুলে যায়। মস্তিষ্কে ভিড় করে সৃজনশীল চিন্তার ঝাঁক! আবার ভোট মিটে গেলে সব উবে যায় কর্পূরের মতো!
এই যেমন মহারাষ্ট্র!
মারাঠা (Maharashtra) মুলুকের মূল উৎসব গণেশ চতুর্থ
শেষ আপডেট: 9 September 2021 10:36
দ্য ওয়াল ব্যুরো: ভোট (Vote) বড় বালাই! ভোট এলেই রাজনৈতিক দলগুলির বুদ্ধি খুলে যায়। মস্তিষ্কে ভিড় করে সৃজনশীল চিন্তার ঝাঁক! আবার ভোট মিটে গেলে সব উবে যায় কর্পূরের মতো!
এই যেমন মহারাষ্ট্র!
মারাঠা (Maharashtra) মুলুকের মূল উৎসব গণেশ চতুর্থি (Ganesh Chaturthi)। গতবারও কোভিডের (Covid) কারণে প্রধান উৎসবে গৃহবন্দি ছিলেন মহারাষ্ট্রের মানুষজন। সরকারও নিষেধাজ্ঞা জারি করেছিল ঘোরাফেরায়। ঘরে বসেই গণপতি বাপ্পার জন্য আরাধনা করেছিল ভক্তকূল। এবারও সেসব বিধি থাকছে। তবে এবার গণপতি বাপ্পার উৎসবে মানুষের জন্য মরিয়া রাজনৈতিক দলগুলি। সবচেয়ে বেশি উদগ্রীব শিবিসেনা আর বিজেপি। কারণ একটাই, কয়েক মাস পরেই বৃহন্মুম্বাই কর্পোরেশনের ভোট।
দুয়ারে রেশন নিয়ে হাইকোর্টে ডিলাররা, আইন না মানার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে
কতটা মরিয়া শিবসেনা ও বিজেপি?
কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। শিবসেনা ঠিক করেছে ঘরে পুজো বক্স পাঠাবে। কী থাকবে তাতে। সেখানে থাকবে ছোট্ট একটি গণেশের মূর্তি। সঙ্গে পুজোর জন্য প্রয়োজন এমন কিছু সামগ্রী। খেজুর, আখরোট, পেস্তার মতো শুকনো ফলও দিয়ে দেবেন শিবসৈনিকরা। যাতে মানুষ ঘরে বসেই পুজো করতে পারেন।
তা ছাড়া বিভিন্ন জায়গায় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও টিকাকরণ ক্যাম্প করছে শিবসেনা। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা ও শিবসেনার যৌথ উদ্যোগে থানেতে শুরু হচ্ছে বিনামূল্যে বাস পরিষেবা। এই উৎসবের সময়ে যে মানুষ নিজেদের বাড়ি ফিরতে চাইবেন তাঁদের সেই বাসে তুলে নেওয়া হবে।
বিজেপি বিধায়ক নীতীশ রানে আবার মোদী এক্সপ্রেস চালু করছেন। এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষকে পৌঁছে দেবে এই মোদী এক্সপ্রেস। কয়েক লাখ টাকা খরচ করে ট্রেন ভাড়া করেছেন এই বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গণেশ পুজোকেই বৃহন্মুম্বাই পুরসভার প্রচারের রিহার্সাল মঞ্চ করছে রাজনৈতিক দলগুলি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'