Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কিডনি চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে তিন জনকে, পালঘর গণপিটুনি নিয়ে বিস্ফোরক তথ্য পুলিশের হাতে

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে মহারাষ্ট্রের পালঘরে তিনজনকে পিটিয়ে মেরেছিল জনতা। ওই ঘটনায় গ্রেফতার হয়েছে ১১০ জনকে। তাদের জেরা করেই বিস্ফোরক তথ্য এসেছে মহারাষ্ট্র পুলিশের হাতে। পুলিশ জানাচ্ছে, গ্রামে রটিয়ে দেওয়া হয়েছিল তিনজন কিডনি চুরি করতে এসে

কিডনি চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে তিন জনকে, পালঘর গণপিটুনি নিয়ে বিস্ফোরক তথ্য পুলিশের হাতে

শেষ আপডেট: 20 April 2020 02:11

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে মহারাষ্ট্রের পালঘরে তিনজনকে পিটিয়ে মেরেছিল জনতা। ওই ঘটনায় গ্রেফতার হয়েছে ১১০ জনকে। তাদের জেরা করেই বিস্ফোরক তথ্য এসেছে মহারাষ্ট্র পুলিশের হাতে। পুলিশ জানাচ্ছে, গ্রামে রটিয়ে দেওয়া হয়েছিল তিনজন কিডনি চুরি করতে এসেছে। খবর ছড়িয়ে পড়েছিল বিদ্যুৎ গতিতে। লকডাউনের তোয়াক্কা না করেই জড়ো হয়েছিল কয়েকশো লোক। তারপর চলে মার। ওই ঘটনায় ১১০ জনকে গ্রেফতার করে পুলিশ। তারমধ্যে ১০১ জনকে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মারধর করেই ক্ষান্ত হয়নি গ্রামবাসীরা। পুলিশের দুটো গাড়ি সমেত মোট তিনটি গাড়িতে ভাঙচুর করে তারা। শুক্রবারের এই ঘটনায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, মৃত তিন ব্যক্তির নাম সুশীলগিরি মহারাজ, নীলেশ তেলগড়ে এবং চিকনে মহারাজ। পুলিশ সূত্রে খবর, নাসিক থেকে গাড়ি নিয়ে মুম্বইয়ের দিকে আসছিলেন এই তিন ব্যক্তি। আচমকাই তাঁদের উপর হামলা করে গ্রামবাসীরা। গাড়ি লক্ষ্য করে চলে বেপরোয়া পাথরবৃষ্টি উদ্ধার করতে এসে গ্রামবাসীদের হাতে আক্রন্ত হন পুলিশকর্মীরাও। পাথর-লাঠি-বাঁশ সব নিয়ে শুরু হয়ে আক্রমণ। গুরুতর জখম হয়েছেন চার পুলিশকর্মীও। জানা গিয়েছে, ওই গাড়ির চালক কোনওভাবে পুলিশকে খবর দিতে পেরেছিলেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। গ্রামবাসীদের বেধড়ক মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পুলিশ সূত্রে খবর, প্রায় ২০০ জন লোক মিলে ঘিরে ধরেছিল এই তিনজনকে। তারপরেই কিডনি চোর সন্দেহে শুরু হয় মারধর।

```