Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গরুচোর সন্দেহে গণপিটুনি বিহারে, নিহত ৩

দ্য ওয়াল ব্যুরো : ফের গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারালেন তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার কাছে সারান জেলায়। শুক্রবার ভোরে ওই তিনজনকে পিটিয়ে মেরে ফেলেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ সারান জ

গরুচোর সন্দেহে গণপিটুনি বিহারে, নিহত ৩

শেষ আপডেট: 19 July 2019 06:13

দ্য ওয়াল ব্যুরো : ফের গরুচোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারালেন তিন ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বিহারের পাটনার কাছে সারান জেলায়। শুক্রবার ভোরে ওই তিনজনকে পিটিয়ে মেরে ফেলেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর সাড়ে ৪টে নাগাদ সারান জেলার কিছু গ্রামবাসী তিনজনকে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখেন। তাঁদের অভিযোগ, গবাদি পশু চুরি করার উদ্দেশে সেই গ্রামে এসেছিলেন ওই তিনজন। পাশের গ্রামের ওই তিন বাসিন্দা সঙ্গে একটা ভ্যান নিয়েও এসেছিলেন বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। স্থানীয়রা অভিযোগ করেছেন, তাঁদের যে মুহূর্তে ধরা হয়, তখন তাঁদের ভ্যানে একটা গরু ছিল। সেই গরু তাঁদের গ্রাম থেকেই চুরি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, তিনজনকে ধরে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। খবর পেয়ে সেখানে আসে পুলিশ। তারা তিনজনকে উদ্ধার করে ছাপড়ার হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। নিহত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই তিন ব্যক্তি এর আগে কোনও চুরির ঘটনায় যুক্ত ছিল কিনা সে ব্যাপারে এখনও কোনও খবর পাওয়া যায়নি। নিহতদের পরিবার গ্রামবাসীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে বলে খবর। গ্রামবাসীরাও নিহত তিন ব্যক্তির বিরুদ্ধে গরুচুরির অভিযোগ দায়ের করেছেন।  . চলতি মাসেই ত্রিপুরাতে পশু চোর সন্দেহে গণপ্রহারে প্রাণ হারান বুধি কুমার নামের ৩৬ বছর বয়সী এক ব্যক্তি। ত্রিপুরার সীমান্ত লাগোয়া ধলাই জেলায় ২ জুলাই পশুচোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয় তাঁকে।

```