Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বরাত পেয়েছিল চিনা সংস্থা, ৪৪টি বন্দে ভারত ট্রেনের টেন্ডার বাতিল করল রেল

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই শোনা গিয়েছিল, বেজিংয়ের উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে আরও পদক্ষেপ করবে নয়াদিল্লি। হলও তাই। শুক্রবার রাতে ভারতীয় রেলের তরফে টুইট করে ঘোষণা করেব দেওয়া হয়েছে, বন্দে ভারত প্রকল্পে ৪৪টি সেমি হাইস্পিড ট্রেন তৈরির টেন্ডার

বরাত পেয়েছিল চিনা সংস্থা, ৪৪টি বন্দে ভারত ট্রেনের টেন্ডার বাতিল করল রেল

শেষ আপডেট: 22 August 2020 02:19

দ্য ওয়াল ব্যুরো: দু’দিন আগেই শোনা গিয়েছিল, বেজিংয়ের উপর অর্থনৈতিক চাপ তৈরি করতে আরও পদক্ষেপ করবে নয়াদিল্লি। হলও তাই। শুক্রবার রাতে ভারতীয় রেলের তরফে টুইট করে ঘোষণা করেব দেওয়া হয়েছে, বন্দে ভারত প্রকল্পে ৪৪টি সেমি হাইস্পিড ট্রেন তৈরির টেন্ডার বাতিল করা হচ্ছে। রেলের তরফে বলা হয়েছে, ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিতে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' এই ৪৪টি ট্রেন তৈরির ক্ষেত্রে সিআরআরসি পাইওনিয়র ইলেক্ট্রিক (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা ছিল। অনেকের মতে, এটি চিনা সংস্থা হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। https://twitter.com/RailMinIndia/status/1296851297740627968 সিআরআরসি ইয়ংজি প্রাইভেট লিমিটেড একটি চিনা সংস্থা। এর সঙ্গে গুরুগ্রামের পাইওনিয়র ইলেক্ট্রিকের জয়েন্ট ভেঞ্চারে এই সেমি হাইস্পিড ট্রেন তৈরির কথা ছিল। শুক্রবার সেই টেন্ডার বাতিল করা হয়েছে। নতুন করে টেন্ডার ডেকে ভারতীয় সংস্থাকে বরাত দেওয়া হবে বলে জানিয়েছে রেল। দেশীয় সংস্থার মুনাফা বাড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল। চেন্নাইয়ের একটি সংস্থাকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর। বন্দেভারত প্রকল্পে আরও পাঁচটি সংস্থা বরাত পেয়েছে। তার মধ্যে রয়েছে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেড, ভহারত ইন্ডাস্ট্রিজ, মেধা সেরভো ড্রাইভস প্রাইভেট লিমিটেডের মতো সংস্থা। তাদের সঙ্গে চুক্তি বজায় থাকবে বলে জানিয়েছে রেল। লাদাখে চ৯ইন-ভারত সীমান্ত সংঘর্ষের পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে তিক্ততা তৈরি হয়। চিনের উপর অর্থনৈতিক চাপ তৈরির কৌশল নেয় নরেন্দ্র মোদী সরকার। টিকটক, শেয়ারইটের মতো ৫৯টি চিনা অ্যাপের উপর ভারতে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। ডেডিকেটেড ফ্রেড করিডোরের ক্ষেত্রেও ৪৭০ কোটি টাকার টেন্ডার বাতিল করা হয়েছিল এর আগে। এবার বন্দে ভারত প্রকল্পেও বরাত বাতিলের পথে হাঁটল কেন্দ্র।

```