Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুপ্রিম কোর্টে রতন টাটা, সাইরাস মিস্ত্রিকে ফের চেয়ারম্যান করার বিরুদ্ধে আর্জি

দ্য ওয়াল ব্যুরো : তিন বছর আগে টাটা সনসের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় শিল্পপতি সাইরাস মিস্ত্রিকে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল গত ১৮ ডিসেম্বর তাঁকে ফের টাটা সনসের এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদটি ফিরিয়ে দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে

সুপ্রিম কোর্টে রতন টাটা, সাইরাস মিস্ত্রিকে ফের চেয়ারম্যান করার বিরুদ্ধে আর্জি

শেষ আপডেট: 2 January 2020 07:10

দ্য ওয়াল ব্যুরো : তিন বছর আগে টাটা সনসের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় শিল্পপতি সাইরাস মিস্ত্রিকে। ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল গত ১৮ ডিসেম্বর তাঁকে ফের টাটা সনসের এক্সিকিউটিভ চেয়ারম্যানের পদটি ফিরিয়ে দেয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবআর সুপ্রিম কোর্টে গেল টাটা সনস। তাদের আর্জি, সাইরাস মিস্ত্রিকে আগের পদে ফিরিয়ে দেওয়া চলবে না। ট্রাইব্যুনালের রায়ের ওপরে স্থগিতাদেশ জারি করতে হবে। তিন বছর আগে সাইরাস মিস্ত্রিকে সরিয়ে দেওয়ার পর টাটা সনসের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হন রতন টাটা। ট্রাইব্যুনালের দুই বিচারকের প্যানেল বলেছিল, চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা সাইরাস মিস্ত্রির ওপরে অত্যাচার করেছেন। টাটা সনসকে যেভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করা হয়েছে, তা বেআইনি। টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে বিতাড়িত হওয়ার পরে সাইরাস মিস্ত্রি আদালতের দ্বারস্থ হন। গত জুলাই মাসে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল বলে, টাটা সনসের বোর্ড তাদের এক্সিকিউটিভ চেয়ারম্যানকে সরানোর ক্ষমতা রাখে। বোর্ডের সদস্যরা সাইরাসের ওপরে আস্থা হারিয়ে ফেলেছিলেন। তাই তাঁকে সরিয়ে দিয়েছেন। এক্ষেত্রে ট্রাইব্যুনালের কিছু করার নেই। সাইরাস মিস্ত্রি এখন শাপুরজি পালোনজি অ্যান্ড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পদে আছেন। ২০০৬ সালে তিনি টাটা সনসের বোর্ডে যোগ দেন। ২০১১ সালের নভেম্বরে সংস্থার ডেপুটি চেয়ারম্যান হন।

```