Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গোয়াতে প্রকাশ্যে মদ খেলে, রান্না করলে ২ হাজার টাকা ফাইন, হতে পারে ৩ মাসের জেলও

দ্য ওয়াল ব্যুরো : গোয়া মানেই তো বিচ, বিকিনি, দেদার পার্টি আর হুল্লোর। দেশের বিভিন্ন জায়গা থেকে তো বটেই সারা বছর বিদেশি পর্যটকরাও ভিড় জমান গোয়াতে। পর্তুগিজ কলোনির ধাঁচে বাড়ি-ঘর, সমুদ্রের নীল জল যেন সবাইকে টেনে আনে সেখানে। কিন্তু এ বার যেন সে

গোয়াতে প্রকাশ্যে মদ খেলে, রান্না করলে ২ হাজার টাকা ফাইন, হতে পারে ৩ মাসের জেলও

শেষ আপডেট: 25 January 2019 04:36

দ্য ওয়াল ব্যুরো : গোয়া মানেই তো বিচ, বিকিনি, দেদার পার্টি আর হুল্লোর। দেশের বিভিন্ন জায়গা থেকে তো বটেই সারা বছর বিদেশি পর্যটকরাও ভিড় জমান গোয়াতে। পর্তুগিজ কলোনির ধাঁচে বাড়ি-ঘর, সমুদ্রের নীল জল যেন সবাইকে টেনে আনে সেখানে। কিন্তু এ বার যেন সেই আনন্দ বন্ধ হতে চলেছে। গোয়াতে পাবলিক প্লেসে মদ্যপান করা যাবে না। এমনকী, রান্না করেও খাওয়া যাবে না। এমনই আইন আনতে চলেছে গোয়া পর্যটন দফতর।

আরও পড়ুন কত টাকার নোট, বলে দেবে ‘রোশনি’, এমনকী জাল নোটও ধরা পড়বে এই মোবাইল অ্যাপ-এ

গোয়ার পর্যটনমন্ত্রী মনোহর আজগায়োঙ্কর বৃহস্পতিবার জানিয়েছেন, "গোয়া সরকারের তরফে পর্যটন আইনে বদল আনা হয়েছে। এ বার থেকে গোয়াতে প্রকাশ্যে মদ্যপান বা রান্না করা যাবে না। যদি এই কাজ করতে কাউকে ধরা হয়, তাঁর ২ হাজার টাকা ফাইন কিংবা ৩ মাসের জেল পর্যন্ত হতে পারে। রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। যদিও বিধানসভায় এই আইন পাস হওয়া এখনও বাকি আছে।" গোয়াতে প্রকাশ্যে মদ্যপান নিয়ে বিজেপি নেতাদের বিক্ষোভ অনেকদিনের। ১৫ জানুয়ারি বিজেপি বিধায়ক মাইকেল লোবো অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর এই রাজ্যে প্রকাশ্যে মদ্যপান বন্ধ করতে পারেননি। প্রকাশ্যে মদ্যপান করা বা বিচে রান্না করার ফলে রাজ্যের সংস্কৃতি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছিলেন তিনি। এর আগে অনেকবার বিচে বসে মদ্যপান বন্ধের নির্দেশ দেওয়ার চেষ্টা করেও বিরোধিতার মুখে পড়ে তা তুলে নিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী। তাই এ বার আইনেই বদল আনতে চাইছেন তাঁরা। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা শোনা গিয়েছে বিরোধীদের মুখে। তাঁদের বক্তব্য, গোয়াতে পার্টি করতে, অবসর সময় কাটাতেই সবাই আসেন। শুধু দেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, বিদেশ থেকেও অনেক লোক আসেন। রাজ্যের রাজস্বের একটা বড় অংশ এই পর্যটন। কিন্তু এই নিয়ম বলবত করে সেই পর্যটনকেই নষ্ট করতে চাইছে বিজেপি সরকার।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```