Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ল্যাপটপ বিস্ফোরণ করে আগুন, কোনওরকমে প্রাণ বাঁচল যুবকের

দ্য ওয়াল ব্যুরো: ঘুমোতে যাওয়ার আগে নিজের ল্যাপটপটিকে স্লিপ মোডে বিছানার উপরেই রেখে দিয়েছিলেন বছর ২৬-এর রাহুল সিং। ঘণ্টাখানেক বাদে ঘুম ভাঙতে দেখেন সেই ল্যাপটপ বিস্ফোরণ করে ঘরে আগুন ধরে গিয়েছে। কোনওরকমে আগুনের হাত থেকে বেঁচে ফিরেছেন রাহুল। ঘ

ল্যাপটপ বিস্ফোরণ করে আগুন, কোনওরকমে প্রাণ বাঁচল যুবকের

শেষ আপডেট: 28 November 2019 11:39

দ্য ওয়াল ব্যুরো: ঘুমোতে যাওয়ার আগে নিজের ল্যাপটপটিকে স্লিপ মোডে বিছানার উপরেই রেখে দিয়েছিলেন বছর ২৬-এর রাহুল সিং। ঘণ্টাখানেক বাদে ঘুম ভাঙতে দেখেন সেই ল্যাপটপ বিস্ফোরণ করে ঘরে আগুন ধরে গিয়েছে। কোনওরকমে আগুনের হাত থেকে বেঁচে ফিরেছেন রাহুল। ঘটনাটি দিল্লির রাজনগর এলাকার। সেখানে একটি অ্যাপার্টমেন্টের সাততলার ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকেন রাহুল। দু'জনেই চাকরি করেন। গত মঙ্গলবার ভোরবেলা নাইট ডিউটি সেরে বাড়ি ফিরেছিলেন রাহুল। তারপর কিছুক্ষণ ল্যাপটপে কাজ করে সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুমোতে যান তিনি। সেইসময় তাঁর স্ত্রী কাজে বের হন। রাহুল জানিয়েছেন, ঘুমোতে যাওয়ার আগে অন্যান্য দিনের মতো নিজের ল্যাপটপটিকে স্লিপ মোড করে বিছানার উপরেই রেখে দিয়েছিলেন তিনি। ঘণ্টাখানেক বাদে প্রচন্ড গরমে ঘুম ভেঙে যায় তাঁর। দেখেন গোটা ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। বিছানায় আগুন ধরে গিয়েছে। তাঁর ল্যাপটপটি পুড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে প্রথমে বাথরুমে আশ্রয় নেন রাহুল। তারপর জানলা দিয়ে বাইরে বেরিয়ে কোনও রকমে বিমের উপর লাগানো ফায়ার অ্যালার্মে চাপ দেন রাহুল। সঙ্গে সঙ্গে আবাসনের সিকিউরিটি গার্ড খবর দেন দমকলে। দমকল এসে উদ্ধার করে রাহুলকে। আগুনও নেভানো হয়। পরে রাহুল জানিয়েছেন, অত ধোঁয়া ও আগুন দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তাই দরজার দিকে না গিয়ে বাথরুমে ঢুকে যান। পরে কোনওরকমে জানলা দিয়ে বের হয়ে নিজের প্রাণ বাঁচান তিনি। এই আগুনে ঘরের বেশ কিছু আসবাব পুড়ে গিয়েছে বলে খবর। প্রাণহানির ঘটনাও ঘটতে পারত। স্লিপ মোডে থাকা অবস্থায় ল্যাপটপ কী ভাবে ব্লাস্ট করল সেটা ভেবেই অবাক হচ্ছেন সবাই।

```