Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাশ্মীরে হিংসার খবর পেয়ে এসেছিলাম, সভাপতি বাছাইয়ে আমার কোনও ভূমিকা নেই: রাহুল

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দিনভর কংগ্রেসের নতুন সভাপতি বাছাইয়ের জন্য চলল ওয়ার্কিং কমিটির বৈঠক। রাত ৮টা নাগাদ সেই বৈঠকে ফের যোগ দেন রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী। রাত সাড়ে ১০টা নাগাদ সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে রাহুল বলেন, কংগ্রেসের সভাপত

কাশ্মীরে হিংসার খবর পেয়ে এসেছিলাম, সভাপতি বাছাইয়ে আমার কোনও ভূমিকা নেই: রাহুল

শেষ আপডেট: 10 August 2019 17:14

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দিনভর কংগ্রেসের নতুন সভাপতি বাছাইয়ের জন্য চলল ওয়ার্কিং কমিটির বৈঠক। রাত ৮টা নাগাদ সেই বৈঠকে ফের যোগ দেন রাহুল গান্ধী ও সনিয়া গান্ধী। রাত সাড়ে ১০টা নাগাদ সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে রাহুল বলেন, কংগ্রেসের সভাপতি বাছাইয়ের বৈঠকের মধ্যে তাঁকে ডাকা হয়েছিল, কারণ খবর পাওয়া গিয়েছে, জম্মু-কাশ্মীরে অশান্তি হচ্ছে। সেই ব্যাপারে কথা বলতেই তিনি এসেছিলেন বলে জানান কংগ্রেসের প্রাক্তন সভাপতি। শনিবার প্রথম দফার বৈঠকের পর রাত ৮টা নাগাদ ফের বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। সূত্রের খবর, রাহুল সভাপতির পদে না বসার ব্যাপারে অনড় থাকলেও ওয়ার্কিং কমিটি তাঁকেই অনুরোধ করেন। এও শোনা যায়, ওয়ার্কিং কমিটি জানায় রাহুল না হলে অন্তত সনিয়া গান্ধী কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব পালন করুন। এই কথাবার্তার মধ্যেই হঠাৎ করে বৈঠক থেকে বেরিয়ে আসেন রাহুল। বাইরে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, "আমাকে ওয়ার্কিং কমিটি আরেকবার এই বৈঠকে যোগ দিতে ডেকেছিল। বৈঠক চলাকালীন খবর আসে, জম্মু-কাশ্মীরে খারাপ কিছু হচ্ছে। অশান্তির কিছু রিপোর্ট আমাদের কাছে এসেছে।" https://twitter.com/ANI/status/1160234495552962560 রাহুল আরও বলেন, "জম্মু-কাশ্মীরে এই অশান্তির খবরে আমাদের বৈঠক কিছুক্ষণের জন্য থেমেছে। আমরা কাশ্মীর নিয়ে আলোচনা করেছি। আমাদের দাবি, জম্মু-কাশ্মীর ও লাদাখে কী হচ্ছে, সে ব্যাপারে সবাইকে খুলে বলুন প্রধানমন্ত্রী।" https://twitter.com/ANI/status/1160235760219541505 রাহুলের এই মন্তব্যের পরেই ফের গুঞ্জন ওঠে, তাহলে কি কংগ্রেসের সভাপতি বাছাই ফের পিছিয়ে গেল? তার নিরসন অবশ্য তিনি নিজেই করেন। রাহুল বলেন, "ওয়ার্কিং কমিটির বৈঠক চলছে। কমিটি কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচনের কাজ করছে। আমাকে বিশেষভাবে ডাকা হয়েছিল, কারণ কাশ্মীর নিয়ে কিছু রিপোর্ট এসেছিল।" https://twitter.com/ANI/status/1160237577364021248 রাহুলের এই বক্তব্যের কিছুক্ষণ পরেই অবশ্য অন্তর্বর্তী সভানেত্রী হিসেবে সনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। অর্থাৎ, রাহুল যতই বলুন, গান্ধী পরিবারের বাইরে থেকে কাউকে কংগ্রেস সভাপতি করার জন্য, সেই গান্ধী পরিবারের উপরেই ভরসা দেখালো কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

```