Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

করোনার বিরুদ্ধে প্রাণায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: আজ আন্তর্জাতিক যোগ দিবস। অন্যান্য বছর এদিন সাদরে পালন করা হয় এই দিন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে যোগাভ্যাস করেন। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন একাধিক মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। কি

করোনার বিরুদ্ধে প্রাণায়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

শেষ আপডেট: 21 June 2020 02:37

দ্য ওয়াল ব্যুরো: আজ আন্তর্জাতিক যোগ দিবস। অন্যান্য বছর এদিন সাদরে পালন করা হয় এই দিন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে যোগাভ্যাস করেন। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেন একাধিক মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। করোনাভাইরাসের সংক্রমণের কারণে অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিন্তু যোগ দিবসে দেশবাসীকে নিজের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। দিলেন করোনার বিরুদ্ধে লড়াই করার মন্ত্র। রবিবার সকালে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, প্রাণায়াম অর্থাৎ শ্বাসের নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য যে যোগ রয়েছে তা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রধানমন্ত্রী বলেন, “কোভিড ১৯ আমাদের শ্বাসযন্ত্রে আঘাত করে। প্রথমেই তারা আমাদের শ্বাসযন্ত্র দুর্বল করে দেয়। সেখানেই মানুষ অনেকটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু প্রাণায়াম আমাদের শ্বাসযন্ত্রকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে। প্রাণায়ামের একাধিক পদ্ধতি রয়েছে।” নরেন্দ্র মোদী এদিন তাঁর বার্তায় আরও বলেন, “বিশ্বজুড়ে অনেক করোনা আক্রান্ত রোগী যোগের মাধ্যমে উপকার পাচ্ছেন। যোগ শুধুমাত্র মানুষের শারীরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই নয়, যোগের মাধ্যমে মানুষের মনোবল অনেক বেড়ে যায়। ফলে করোনার মতো শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছা অনেক প্রবল হয়। মানুষের আত্মবিশ্বাস অনেক বাড়ে। সেইসঙ্গে যোগ মানুষের মনে শান্তি নিয়ে আসে।” ২০১৫ সাল থেকে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন হয়ে আসছে। কিন্তু এদিনই প্রথম যোগ দিবসের সঙ্গে বলয়গ্রাস সূর্যগ্রহণও রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজ এই গ্রহণ এত দীর্ঘ সময় ধরে হতে চলেছে যা গত ১০০ বছরে দেখা যায়নি। সেইসঙ্গে এই গ্রহণের সময় যে বৃত্তাকার রিং তৈরি হবে তার মাত্রা দেখে একে শতাব্দীর গভীরতম সূর্যগ্রহণ বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা। করোনা সংক্রমণের কারণে এবার ডিজিটাল হয়ে গিয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। তাই এবারের থিম হল, “বাড়িতে যোগাভ্যাস করুন, পরিবারের সঙ্গে যোগাভ্যাস করুন।” যদিও উত্তরাখণ্ডে গঙ্গার ঘাটে যোগাভ্যাস করবেন যোগগুরু বাবা রামদেব। সেইসঙ্গে অনলাইনেই দেশের নামী দামি অনেকেই যোগ করে দেখাবেন বলে ঠিক হয়েছে। এদিন সকালেই টুইট করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “মানুষের শরীর ও মনের মধ্যে এক সংযোগ তৈরি করার পদ্ধতি হল যোগ। এর মাধ্যমে চিন্তাভাবনা ও কাজ এবং মানবতার সঙ্গে প্রকৃতির যোগসূত্রও তৈরি হয়। ভারতের সংস্কৃতি গোটা বিশ্বকে এই উপহার দিয়েছে। মোদীজির প্রচেষ্টায় তা আজ বিশ্বজুড়ে সমাদৃত। গোটা বিশ্ব আজ যোগের গুরুত্বকে স্বীকার করেছে।”

```