Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

প্লাজমা থেরাপিতে কোভিড আক্রান্তদের মৃত্যুর সংখ্যা কমছে না, জানাল আইসিএমআর

দ্য ওয়াল ব্যুরো: ভারতে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য অনেক দিন আগেই শুরু হয়েছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই থেরাপির ফল ইতিবাচক বলেই জানিয়েছে অনেক রাজ্য। কিন্তু এই পাজমা থেরাপির ফলে কোভিড আক্রান্তদের মৃত্যুর সংখ্যা কমছে না, এমনটাই জানাল ই

প্লাজমা থেরাপিতে কোভিড আক্রান্তদের মৃত্যুর সংখ্যা কমছে না, জানাল আইসিএমআর

শেষ আপডেট: 9 September 2020 04:29

দ্য ওয়াল ব্যুরো: ভারতে কোভিড আক্রান্তদের চিকিৎসার জন্য অনেক দিন আগেই শুরু হয়েছে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি। এই থেরাপির ফল ইতিবাচক বলেই জানিয়েছে অনেক রাজ্য। কিন্তু এই পাজমা থেরাপির ফলে কোভিড আক্রান্তদের মৃত্যুর সংখ্যা কমছে না, এমনটাই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। ভারতের ৩৯টি হাসপাতালে এই প্লাজমা থেরাপির প্রভাব দেখে এই সংক্রান্ত গবেষণা করেছে আইসিএমআর। তারপরেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তারা। ২২ এপ্রিল থেকে ১৪ জুলাই পর্যন্ত একটি মুক্ত, সমান্তরাল, দ্বিতীয় পর্যায়ের র‍্যান্ডম ট্রায়াল চালায় আইসিএমআর। সেই ট্রায়ালের ফল ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি অফ ইন্ডিয়া বা সিটিআরআই-এ লিপিবদ্ধও করে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভারতের ৩৯টি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অবস্থা পর্যালোচনা করে দেখা হয়েছে। এইসব রোগীরা করোনা আক্রান্ত ছিলেন ও তাঁরা মধ্যম উপসর্গযুক্ত ছিলেন। এই ৩৯টি হাসপাতালের মধ্যে ২৯টি সরকারি ও ১০টি বেসরকারি হাসপাতাল। ভারতের ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৫টি শহরে রয়েছে এই ৩৯টি হাসপাতাল। আইসিএমআর জানিয়েছে, ৪৬৪ জন রোগীর শরীরে এই প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছিল। তাঁরা সবাই মধ্যম উপসর্গযুক্ত ও হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ২৩৫ জনকে ইন্টারভেনশনে রাখা হয় ও বাকি ২২৯ জনকে কন্ট্রোলে রাখা হয়। ইন্টারভেনশনে থাকা রোগীদের শরীরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২০০ মিলিলিটার কনভালেসেন্ট প্লাজমার দুটি ডোজ দেওয়া হয়। গবেষণায় জানানো হয়েছে, পরে দেখা গিয়েছে, ইন্টারভেনশনে থাকা রোগীদের মধ্যে ৪৪ জন অর্থাৎ ১৮.৭ শতাংশ ও কন্ট্রোলে থাকা রোগীদের ৪১ শতাংশ অর্থাৎ ১৭.৯ শতাংশের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। অন্যদিকে ইন্টারভেনশনে থাকা ৩৪ জন অর্থাৎ ১৩.৬ শতাংশ রোগী ও কন্ট্রোলে থাকা ৩১ জন অর্থাৎ ১৪.৬ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে।” আইসিএমআর জানিয়েছে, এই গবেষণাতেই বোঝা যাচ্ছে কনভালেসেন্ট প্লাজমা মৃত্যুর সংখ্যা কমাতে কাজে আসে না। আর তাই দুই ক্ষেত্রেই একই ধরনের ফল এসেছে। নইলে এই গবেষণার ফলে কিছু পরিবর্তন হত। প্লাজমা থেরাপির মাধ্যমে মানুষের শরীরে কতটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে ও তা করোনার বিরুদ্ধে কী ভাবে লড়ছে তার জন্য আরও গবেষণার প্রয়োজন বলেই জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

```