Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সুশান্তের মৃত্যু-তদন্তকে রাজনৈতিক বানাবেন না, বিহার পুলিশকে কাজ করতে দিন, হুঁশিয়ারি নীতীশ কুমারের

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে পদে পদে সংঘাত হচ্ছে বিহার ও মুম্বই পুলিশের। বিহার পুলিশের অভিযোগ, মুম্বই পুলিশ তাদের কাজে সাহায্য তো করছেই না, উলটে বাধার সৃষ্টি করছে। অন্যদিকে মুম্বই পুলিশের বক্তব্য, সব রকমের সা

সুশান্তের মৃত্যু-তদন্তকে রাজনৈতিক বানাবেন না, বিহার পুলিশকে কাজ করতে দিন, হুঁশিয়ারি নীতীশ কুমারের

শেষ আপডেট: 3 August 2020 07:54

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে পদে পদে সংঘাত হচ্ছে বিহার ও মুম্বই পুলিশের। বিহার পুলিশের অভিযোগ, মুম্বই পুলিশ তাদের কাজে সাহায্য তো করছেই না, উলটে বাধার সৃষ্টি করছে। অন্যদিকে মুম্বই পুলিশের বক্তব্য, সব রকমের সাহায্য বিহার পুলিশকে করা হচ্ছে। কিন্তু বিহার পুলিশের আধিকারিকরাই নাকি নিয়ম মানছেন না। মুম্বই পুলিশকে কিছু না জানিয়েই তদন্ত করতে যাচ্ছেন তাঁরা। রবিবার রাতে মুম্বই পৌঁছানো মাত্র জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর অভিযোগ উঠেছে বিহারের এই আইপিএস অফিসারকে। এরপরেই মুখ খুলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই তদন্তকে রাজনৈতিক না বানানোর কথা বলেছেন তিনি। সোমবার সকালে নীতীশ কুমার বলেন, “অফিসার বিনয় তিওয়ারির সঙ্গে যা হয়েছে তা ঠিক নয়। একে রাজনৈতিক বানাবেন না। বিহার পুলিশ নিজেদের কাজ করছে। আমাদের ডিজিপি ওনাদের সঙ্গে কথা বলবেন।” বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে রবিবার অভিযোগ করেছেন যে বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা জোর করে বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইনে ঢুকিয়েছেন। তদন্তের গতি ঠেকাতেই এই কাজ করা হয়েছে। রবিবার তিনি টুইট করে বলেন, “আইপিএস অফিসার বিনয় তিওয়ারি আজকেই পটনা থেকে মুম্বই পৌঁছন। যে দলটি মুম্বইয়ে তদন্ত করছে তার নেতৃত্ব দেওয়ার জন্য যান তিনি। কিন্তু রাত ১১টা নাগাদ তাঁকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠান বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা। অনেক অনুরোধের পরেও তাঁকে আইপিএস মেসে থাকার অনুমতি দেওয়া হয়নি। ফলে গোরেগাঁওতে একটি গেস্ট হাউসে থাকতে হচ্ছে তাঁকে।” ১৫ অগস্ট পর্যন্ত তাঁকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর জবাবে মুম্বই পুলিশের তরফে বলা হয়েছে, তারা সব রকমের সাহায্য করছে। কিন্তু বিহার পুলিশই কোনও রকমের নিয়ম মানছে না। যেহেতু মুম্বই পুলিশও এই ঘটনার তদন্ত করছে, সেহেতু মুম্বইয়ে তদন্তের জন্য কাউকে জিজ্ঞাসাবাদ করতে হলে মুম্বই পুলিশকে আগে থেকে সেকথা জানাতে হবে। তারপরে সেই জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হবে। কিন্তু বিহার পুলিশের দল কাউকে কিছু না বলেই বিভিন্ন জায়গায় তদন্ত করতে চলে যাচ্ছে। ফলে সমস্যা হচ্ছে।

বিহার পুলিশের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যাওয়া আইপিএস অফিসার বিনয় তিওয়ারি জানিয়েছেন, “মুম্বই পুলিশ তাদের মতো করে তদন্ত করছে। আমরা আমাদের মতো করে তদন্ত করছি। দরকার পড়লে মুম্বই পুলিশ যাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন তাঁদের ফের জিজ্ঞাসাবাদ করব আমরা। বলিউড অভিনেতাদের বক্তব্যও রেকর্ড করা হতে পারে। আমরা ঠিক দিকেই এগোচ্ছি। এই তদন্তের নিষ্পত্তি করেই আমরা ছাড়ব। আমাদের টিম নিজের কাজ করছে। আমরা ডিজিপির সঙ্গে কথা বলেছি।”

নীতীশ যতই বলুন রাজনৈতিক না করতে, এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে শিবসেনা ও বিজেপি। কয়েক দিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন, মুম্বই পুলিশের উপর ভরসা রাখতে। মুম্বই পুলিশই তদন্তের কিনারা করবে। অন্যদিকে বিহার পুলিশকে তদন্তে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। এখন দেখার এই তদন্তের মোড় কোন দিকে যায়।

```