Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হোটেলের বাথরুমে সিসিটিভি! ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল মহিলাদের, গ্রেফতার ২

দ্য ওয়াল ব্যুরো: হোটেলের বাথরুমে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেখানে মহিলাদের আপত্তিকর ভিডিও তুলে তা দেখিয়ে ব্ল্যাকমেল করত হোটেলেরই দুই কর্মী। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তারা। ঘটনাটি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের একটি হোটেলের। সম্প্রতি নয়

হোটেলের বাথরুমে সিসিটিভি! ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল মহিলাদের, গ্রেফতার ২

শেষ আপডেট: 29 November 2019 14:30

দ্য ওয়াল ব্যুরো: হোটেলের বাথরুমে লাগানো রয়েছে সিসিটিভি ক্যামেরা। সেখানে মহিলাদের আপত্তিকর ভিডিও তুলে তা দেখিয়ে ব্ল্যাকমেল করত হোটেলেরই দুই কর্মী। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল তারা। ঘটনাটি ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের একটি হোটেলের। সম্প্রতি নয়াপল্লি থানায় এক মহিলা অভিযোগ করেন, আইআরসি গ্রামের আর্য রেসিডেন্সি নামে একটি হোটেলের বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। তিনি সেখানে কিছুদিন আগে নিজের জন্মদিন পালন করতে গিয়েছিলেন। তাঁর অনেক বান্ধবীও সেখানে ছিল। জন্মদিনের কয়েকদিন পরে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয় তাঁর ও তাঁর বান্ধবীদের কিছু আপত্তিকর ছবি তাদের কাছে আছে। টাকা না দিলে সেই ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। একথা শোনার পর ওই মহিলা গিয়ে থানায় অভিযোগ জানান। এই অভিযোগের পরে নয়াপল্লি থানার পুলিশ আর্য রেসিডেন্সি হোটেলের বাথরুমে গিয়ে সিসিটিভি উদ্ধার করে। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করে দুই কর্মীকে গ্রেফতার করা হয়। জেরায় নিজেদের অপরাধের কথা স্বীকার করে তারা। জানা গিয়েছে, মহিলাদের ভিডিও তুলে তারপরে হোটেলের রেজিস্টার থেকে ফোন নম্বর বের করে তাঁদের ফোন করে ব্ল্যাকমেল করত তারা। এর আগেও অনেকে ভয়ে টাকা দিয়েছেন। কিন্তু এবারে ধরা পড়তে হল অভিযুক্তদের।

```