Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সুটকেসে টুকরো টুকরো করে কাটা দেহ

দ্য ওয়াল ব্যুরো: সকয়েকদিন আগে রাজধানীর রাস্তায় পড়েছিল এক রহস্যময় সুটকেস। পুলিশ সেই সুটকেস খুলতেই চক্ষু চড়কগাছ। ভেতরে একজনের মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ঢুকিয়ে রেখেছে কেউ। খুনের তদন্তে নেমে জানা গেল, এর পিছনে রয়েছে এক ব্ল্যাকমেল চক্র। পু

সুটকেসে টুকরো টুকরো করে কাটা দেহ

শেষ আপডেট: 5 May 2018 09:23

দ্য ওয়াল ব্যুরো: সকয়েকদিন আগে রাজধানীর রাস্তায় পড়েছিল এক রহস্যময় সুটকেস। পুলিশ সেই সুটকেস খুলতেই চক্ষু চড়কগাছ। ভেতরে একজনের মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ঢুকিয়ে রেখেছে কেউ। খুনের তদন্তে নেমে জানা গেল, এর পিছনে রয়েছে এক ব্ল্যাকমেল চক্র। পুলিশ জানিয়েছে, সেই চক্রের কেন্দ্রে ছিল এক সুন্দরী। নাম প্রিয়া শেঠ। বয়স ২৭। সে ফেসবুকে বন্ধুত্বের ফাঁদ পেতে শিকার ধরত। দুষ্যন্ত শর্মা নামে ২৯ বছরের এক যুবক তার ফাঁদে পড়ে। গত ২ মে প্রিয়া নিজের ফ্ল্যাটে আমন্ত্রণ জানায় দুষ্যন্তকে। সেখানে উপস্থিত ছিল দীক্ষান্ত কামরা ও লোখা ওয়ালিয়া নামে ওই চক্রের আরও দু 'জন। দুষ্যন্ত ফ্ল্যাটে যেতেই প্রিয়া তাকে বলে, এখনই ১০ লক্ষ টাকা না দিলে আমি পুলিশে তোমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনব। দুষ্যন্ত বলেন, আমার অত টাকা নেই। তখন তিন জনে মিলে দুষ্যন্তকে আটকে রাখে। তাঁর এটিএম কার্ড কেড়ে নেয়। তাঁর বাবাকে ফোন করে বলে, ছেলেকে যদি জ্যান্ত ফিরে পেতে চান তো এখনই আমাদের একজনের অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা জমা দিন। দুষ্যন্তর বাবার কাছেও অত টাকা ছিল না। তিনি কোনোরকমে ৩ লক্ষ টাকা জোগাড় করে ব্যাংকে জমা দেন। তাছাড়া দুষ্যন্তর এটিএম কার্ড ব্যবহার করে দুষ্কৃতীরা ৩০ হাজার টাকা তুলে নেয়। শেষপর্যন্ত তারা যখন দেখে দুষ্যন্তর থেকে আর টাকা আদায় হওয়ার সম্ভাবনা নেই, তখন তিনজন মিলে তাঁকে গলা টিপে মেরে ফেলে। তারপর দেহটি টুকরো টুকরো করে কেটে সুটকেসে পুরে ফেলে। পুলিশ জানিয়েছে, ওই তিনজন আগেও নানা অপরাধমূলক কাজে যুক্ত ছিল।

```