Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

এনপিআর-এ তথ্য না জানালে ১০০০ টাকা জরিমানা হতে পারে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: এনপিআর অর্থাৎ জাতীয় জণগণনা পঞ্জি হওয়ার কথা ঘোষণা করার পর থেকেই দেশজুড়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিরোধী দলগুলি। এরমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল এই এনপিআর-এর সময় যদি কেউ স

এনপিআর-এ তথ্য না জানালে ১০০০ টাকা জরিমানা হতে পারে, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক

শেষ আপডেট: 17 January 2020 07:12

দ্য ওয়াল ব্যুরো: এনপিআর অর্থাৎ জাতীয় জণগণনা পঞ্জি হওয়ার কথা ঘোষণা করার পর থেকেই দেশজুড়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিরোধী দলগুলি। এরমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল এই এনপিআর-এর সময় যদি কেউ সরকারি প্রতিনিধিদের তথ্য দিতে না চান, বা ভুল তথ্য দেন, তাহলে সেই প্রতিনিধি চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০০০ টাকা জরিমানা করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, "নাগরিকত্ব আইনের ১৭ নম্বর ধারায় বলা হয়েছে কোনও ব্যক্তি ভুল তথ্য দিলে তাঁকে ১০০০ টাকা জরিমানা করা যেতে পারে। কিন্তু ২০১১ ও ২০১৫ সালের জনগণনা পঞ্জির সময় এই নিয়ম ব্যবহার করা হয়নি। অর্থাৎ কাউকে জরিমানা করা হয়নি।" দেশজুড়ে বিক্ষোভের মধ্যে ডিসেম্বর মাসে এনআরসি, এনপিআর ও নাগরিকত্ব আইন বিরোধী ফোরামের একটি আলোচনা সভায় লেখিকা অরুন্ধতী রায় সবাইকে ভুল তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, "যখন সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে গিয়ে এনপিআর-এর জন্য নাম জিজ্ঞাসা করবে তখন তাঁদের রঙ্গা-বিল্লা কিংবা কুংফু-কাট্টার মতো নাম বলবেন।" এনপিআর-এর কাজে যুক্ত আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তাঁরা দেখেছেন আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট সংক্রান্ত তথ্য দিতে কারও কোনও সমস্যা নেই। কেবলমাত্র প্যান সংক্রান্ত তথ্য দিতে তাঁরা চাইছেন না। এই সমস্যা হওয়ার জন্য এনপিআর-এর সময় প্যান সংক্রান্ত কলাম বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে ৭৩টি জেলা থেকে প্রায় ৩০ লক্ষ লোকের তথ্য সংগ্রহ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এনপিআর-এর সময় আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্ট সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক নয়। সংবাদমাধ্যমের সামনে বলা হয়েছে, "অনেক জায়গায় বলা হচ্ছে এনপিআর-এর সময় আধার, পাসপোর্ট, ভোটার আইডি সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক। কিন্তু সবাইকে জানানো হচ্ছে, এটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে এই সংক্রান্ত তথ্য নাও দিতে পারেন।" ১ এপ্রিল থেকে দেশজুড়ে এই এনপিআর-এর কাজ শুরু হওয়ার কথা। শুক্রবার দিল্লির আম্বেদকর ভবনে স্বরাষ্ট্রমন্ত্রকের ডাকে এই সংক্রান্ত বৈঠকে বাংলা ছাড়া হাজির হয়েছে সব রাজ্য।

```