দাম বাড়ল গ্যাসের, বছরের প্রথম দিনেই চাপ রান্নাঘরে
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনেই লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ২০২০ সালের পয়লা তারিখেই কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়েছে ২১.৫০ টাকা। গত বছর অগস্ট মাস থেকে এই পর্যন্ত সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১৪০ টাকা।
ইন্ডিয়ান অয়েলে
শেষ আপডেট: 1 January 2020 08:03
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম দিনেই লাফিয়ে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ২০২০ সালের পয়লা তারিখেই কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়েছে ২১.৫০ টাকা। গত বছর অগস্ট মাস থেকে এই পর্যন্ত সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ১৪০ টাকা।
ইন্ডিয়ান অয়েলের বিবৃতি অনুযায়ী দিল্লি ও মুম্বইয়ে ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েছে যথাক্রমে ১৯ টাকা এবং ১৯.৫০ টাকা। অতএব এবার থেকে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭১৪ টাকা এবং মুম্বইয়ের দাম ৬৮৪.৫০ টাকা। কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু নতুন দাম ৭৪৭ টাকা। এবং চেন্নাইতে গ্যাসের দাম বেড়েছে ২০ টাকা। ফলে নতুন দাম ৭৩৪ টাকা। ডিসেম্বরের শুরুতেও কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছিল ৭২৫ টাকা।

বছরের প্রথমে রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ২০২০ সালে মধ্যবিত্তের সংসারে যে বড়সড় ধাক্কা আসতে চলেছে তা অনুমান করতে পারছে আমজনতা। ইতিমধ্যেই বাজারে বিকোচ্ছে চড়া দামের পেঁয়াজ। শীতে সবজির মরশুমেও তরিতরকারির দামে লেগেছিল আগুন। তার মধ্যে এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন বছরের শুরুতেই চাপে সাধারণ মানুষ।