Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

গোয়ায় ভেঙে পড়ল নৌবাহিনীর মিগ, কোনওক্রমে রক্ষা পাইলট-কম্যান্ডরের

দ্য ওয়াল ব্যুরো: বড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে বিমানের পাইলট ক্যাপ্টেন এম শেওখান্দ ও কম্যান্ডর দীপক যাদব। বিমান ভেঙে পড়লেও পাইলত বেঁচে গিয়েছেন প্রাণে। রবিবার সকালে রুটিন মহড়া চলার সময়ে মিগটি ভেঙে পড়ে গোয়ায়। নৌবাহিনীর ত

গোয়ায় ভেঙে পড়ল নৌবাহিনীর মিগ, কোনওক্রমে রক্ষা পাইলট-কম্যান্ডরের

শেষ আপডেট: 23 February 2020 08:10

দ্য ওয়াল ব্যুরো: বড় বিপদ থেকে রক্ষা পেলেন ভারতীয় নৌবাহিনীর মিগ-২৯কে বিমানের পাইলট ক্যাপ্টেন এম শেওখান্দ ও কম্যান্ডর দীপক যাদব। বিমান ভেঙে পড়লেও পাইলত বেঁচে গিয়েছেন প্রাণে। রবিবার সকালে রুটিন মহড়া চলার সময়ে মিগটি ভেঙে পড়ে গোয়ায়। নৌবাহিনীর তরফে টুইট করে বলা হয়েছে, ১০৩০এইচ মিগ-২৯কে বিমানটি ভেঙে পড়ে। কিন্তু অক্ষত রয়েছেন পাইলট এবং কম্যান্ডর। তাঁদের কোনও বিপদ হয়নি। রুটিন মহড়া চলার সময়েই এই দুর্ঘটনা ঘটে। নৌবাহিনীর তরফে আরও বলা হয়েছে, ভেঙে পড়া মিগটি ট্রায়াল ভার্সনের ছিল। একটি পাখি ডানদিকের ইঞ্জিনে ধাক্কা খাওয়াতেই বিপত্তি ঘটে। গতবছর নভেম্বর মাসে একই ঘটনা ঘটেছিল গোয়ার ডাবলিমের নৌঘাঁটিতে। রুটিন মহড়া চলা সময়ে ভেঙে পড়েছিল একটি মিগ-২৯কে ফাইটার জেট। তিন মাসের মধ্যে একই ঘটনা ঘটল গোয়ায়। তবে সময় মতো বেরিয়ে আসায় প্রান বাঁচল পাইলট ও কম্যান্ডরের।

```