Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনা: আর্থিক মোকাবিলায় পেট্রোল, ডিজেলের উপর সেস চাপাল নাগাল্যান্ড

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। বাণিজ্য বন্ধ থাকায় বন্ধ রয়েছে রাজ্যগুলির রাজস্বের যোগান। ফলে ঘাটতি দেখা যাচ্ছে ভাঁড়ারে। এই পরিস্থিতি মোকাবিলায় পেট্রোল ও ডিজেলের উপর সেস চাপাল নাগাল্যান্ড। ভারতে প্রথম রাজ্য হিসেবে এই

করোনা: আর্থিক মোকাবিলায় পেট্রোল, ডিজেলের উপর সেস চাপাল নাগাল্যান্ড

শেষ আপডেট: 29 April 2020 02:25

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউন চলছে। বাণিজ্য বন্ধ থাকায় বন্ধ রয়েছে রাজ্যগুলির রাজস্বের যোগান। ফলে ঘাটতি দেখা যাচ্ছে ভাঁড়ারে। এই পরিস্থিতি মোকাবিলায় পেট্রোল ও ডিজেলের উপর সেস চাপাল নাগাল্যান্ড। ভারতে প্রথম রাজ্য হিসেবে এই সিদ্ধান্ত নিল নাগাল্যান্ড। জানা গিয়েছে, প্রতি লিটার পেট্রোলের উপর ৬ টাকা ও প্রতি লিটার ডিজেলের উপর ৫ টাকা করে সেস চাপিয়েছে নাগাল্যান্ড। এই প্রসঙ্গে মঙ্গলবার নাগাল্যান্ডের অতিরিক্ত মুখ্যসচিব ও ফিন্যান্স কমিশনার সেনতিয়াঙ্গের ইমচেন একটি নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন, “পেট্রোলিয়াম ও পেট্রোলিয়াম জাত পণ্যের উপর কর সংক্রান্ত আইন অনুযায়ী নাগাল্যান্ডের রাজ্যপাল জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের বর্তমান মূল্যের উপর অতিরিক্ত সেস নেওয়া হবে।”

আরও পড়ুন ‘ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা বিপন্ন’, মার্কিন কমিশনের রিপোর্টের তীব্র সমালোচনা নয়াদিল্লির

সম্প্রতি অসম সরকারও পেট্রোল ও ডিজেলের দাম ৫ টাকা প্রতি লিটার হারে বাড়িয়েছে। মেঘালয় সরকার আবার অতিরিক্ত ২ শতাংশ সেলস ট্যাক্স নেওয়ার কথা ঘোষণা করেছে। তারা জানিয়েছে, রাজ্যের অর্থনীতিকে ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণের জেরে লকডাউন হওয়ার পর থেকে এই ছবিটা প্রায় সব রাজ্যে একই। ব্যবসা-বাণিজ্য, দোকান-পাঠ বন্ধ থাকায় টাকার লেনদেন হচ্ছে না। ফলে রাজস্ব আদায়ের রাস্তাও বন্ধ। তার উপর করোনা মোকাবিলায় আর্থিক তহবিল গড়তে হয়েছে। তার ফলে কোষাগারের উপর চাপ পড়ছে। অসমের মতো রাজ্য তো জানিয়েই দিয়েছে, মে মাসের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন তারা দিতে পারবে না। অনেক রাজ্যেই হাল খুবই খারাপ। এক্ষেত্রে পেট্রোল, ডিজেলের উপর কর বাড়ানোর অধিকারই তাদের রয়েছে। তাই রাজস্ব আদায়ে সেই সিদ্ধান্তই নিচ্ছে কিছু রাজ্য।

```