Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে পালালেন যুবতী, মায়ের ফাঁসির দাবি সন্তানদের

দ্য ওয়াল ব্যুরো : ১২ বছরের বিবাহিত জীবন তাঁদের। রয়েছে দুই সন্তান। অথচ সেই সন্তানদের চোখের সামনেই স্বামীকে খুন করলেন যুবতী। তারপর পালালেন প্রেমিকের সঙ্গে। এই ঘটনায় তাঁর ফাঁসির দাবি করেছে দুই সন্তান। ঘটনাটি পঞ্জাবের তরণতারণ জেলার। রবিবার রাত

স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে পালালেন যুবতী, মায়ের ফাঁসির দাবি সন্তানদের

শেষ আপডেট: 24 July 2019 04:45

দ্য ওয়াল ব্যুরো : ১২ বছরের বিবাহিত জীবন তাঁদের। রয়েছে দুই সন্তান। অথচ সেই সন্তানদের চোখের সামনেই স্বামীকে খুন করলেন যুবতী। তারপর পালালেন প্রেমিকের সঙ্গে। এই ঘটনায় তাঁর ফাঁসির দাবি করেছে দুই সন্তান। ঘটনাটি পঞ্জাবের তরণতারণ জেলার। রবিবার রাতে স্বামী রাজপ্রীতকে খুন করার পরিকল্পনা করেন স্ত্রী সিমরন। প্রথমে তাঁর খাবারে বিষ মেশানো হয়। কিন্তু তারপরেও মৃত্যু নিশ্চিত করতে তাঁর গলায় ফাঁস লাগিয়ে নিজে হাতে তাঁকে খুন করেন সিমরন। তারপর দুই সন্তানকে নিজের বাবার বাড়িতে রেখে প্রেমিকের সঙ্গে চম্পট দেন তিনি। মায়ের এই কুকীর্তি নিজেদের চোখে দেখে দুই সন্তান। কিন্তু প্রথমে ভয় পেয়ে যাওয়ায় বলতে পারেনি। পরে দাদুকে সব কিছু খুলে বলে তারা কীভাবে মা বাবার গলায় ফাঁস লাগিয়ে তাকে মেরে ফেলেছে। সঙ্গে সঙ্গে রাজপ্রীতের বাড়ি গিয়ে দেখা যায়, তখনও দেহে প্রাণ রয়েছে তাঁর। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পর দুই সন্তান দাবি করেছে, তাদের মাকে যেন ফাঁসি দেওয়া হয়। ১২ বছর আগে রাজপ্রীতের সঙ্গে বিয়ের কয়েক বছর পর থেকেই স্থানীয় লাভপ্রীত সিং লাভলির সঙ্গে প্রেমের সম্পর্ক হয় সিমরনের। সেই নিয়ে মাঝেমধ্যে দু'জনের মধ্যে অশান্তিও হতো। এরপরেই স্বামীকে খুন করে প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা করেন সিমরন। সিমরন ও রাজপ্রীত দু'জনের পরিবারের তরফেই থানায় অভিযোগ করা হয়েছে। দু'জনের খোঁজ করছে পুলিশ।

```