Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

পঞ্জাবের গুরদাসপুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৭, আহত বহু

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জাবের গুরদাসপুর জেলার বাতেলাতে একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এ ছাড়াও আহত হয়েছেন বহু। মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ। বুধবার বিকেল ৪টে নাগাদ হঠাৎ করেই ওই বাজি কারখানায়

পঞ্জাবের গুরদাসপুরে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ১৭, আহত বহু

শেষ আপডেট: 4 September 2019 12:49

দ্য ওয়াল ব্যুরো: পঞ্জাবের গুরদাসপুর জেলার বাতেলাতে একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এ ছাড়াও আহত হয়েছেন বহু। মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ। বুধবার বিকেল ৪টে নাগাদ হঠাৎ করেই ওই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, তাতে পুরো বিল্ডিং ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছন কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। পৌঁছে যান পুলিশ ও দমকল আধিকারিকরা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৭ জনের মৃতদেহ বের করা সম্ভব হয়েছে ধ্বংসস্তূপ থেকে। এ ছাড়াও অনেক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের গুরদাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, ওই বাজি কারখানা লোকালয়ে অবস্থিত হওয়ায় ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। কারও গাফিলতি, নাকি নিছক দুর্ঘটনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। তিনি টুইট করে জানিয়েছেন, এই ঘটনায় মৃতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তার সঙ্গে আহতদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের বলেও জানিয়েছেন তিনি।

```