Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাকিস্তানের কর্তারপুর যাচ্ছেন মনমোহন, যোগ দেবেন নানকের জন্মদিবসের জাঠায়

দ্য ওয়াল ব্যুরো: গুরু নানকের জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তারপুরে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাঞ্জাবের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, “মনমোহন সিং আমন্ত্রণ গ্রহ

পাকিস্তানের কর্তারপুর যাচ্ছেন মনমোহন, যোগ দেবেন নানকের জন্মদিবসের জাঠায়

শেষ আপডেট: 3 October 2019 12:26

দ্য ওয়াল ব্যুরো: গুরু নানকের জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তারপুরে যাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পাঞ্জাবের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন, “মনমোহন সিং আমন্ত্রণ গ্রহণ করেছেন।” সমস্ত রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে একটি প্রতিনিধি দল কর্তারপুরে যাবে। তার অংশ হিসেবেই যাবেন ইউপিএ-১ ও ২ সরকারের প্রধানমন্ত্রী। সাহিব গুরুদ্বারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও। ৯ নভেম্বর কর্তারপুর গুরুদ্বার থেকে একটি জাঠা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন মনমোহন। ১২ নভেম্বর শিখদের প্রথম ধর্মগুরু নানকের ৫৫০তম জন্ম দিবস উপলক্ষ্যে মনমোহন সিং সুলতানপুর লোধীতেও যাবেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন সিং। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, কর্তারপুর করিডর উদ্বোধনের জন্য মনমোহন সিং পাকিস্তানের অন্তর্ভুক্ত পাঞ্জাবে যাচ্ছেন না। করিডর উদ্বোধনের কোনও প্রশ্নই নেই। সেটা একেবারে আলাদা বিষয়। তিনি যাচ্ছেন, নানকের জন্মদিবস উপলক্ষ্যে যে অনুষ্ঠান হচ্ছে, তাতে যোগ দিতে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গা গ্রামে জন্ম মনমোহনের। দেশভাগের পর ভারতে চলে এসেছিল তাঁর পরিবার। দশ বছর প্রশানমন্ত্রী থাকার সময়েও পাক সফরে যাননি মনমোহন। ২০০৮-এ মুম্বই হামলার পর পাক সফরে যাওয়ার তাঁর আর কোনও অবকাশ ছিল না বলেও মনে করেন অনেকে। তবে কূটনৈতিক মহলের মতে, কাশ্মীর ইস্যুতে যখন ভারত-পাক কূটনৈতিক উত্তেজনা চলছে, তখন প্রাক্তন প্রধানমন্ত্রীর এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

```