Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

লকডাউন ওঠার পরে দিল্লি বিমানবন্দরে চালু হবে অনেক নিয়ম, করোনা রুখতে সিদ্ধান্ত

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়েছে। ৩ মে-র পরে লকডাউন উঠলেও বিমান পরিষেবা চালু হবে কিনা সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিমান পরিষেবা চালু হলেও একাধিক নিয়ম চালু হতে চলেছে দিল্লি বি

লকডাউন ওঠার পরে দিল্লি বিমানবন্দরে চালু হবে অনেক নিয়ম, করোনা রুখতে সিদ্ধান্ত

শেষ আপডেট: 25 April 2020 06:44

দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়েছে। ৩ মে-র পরে লকডাউন উঠলেও বিমান পরিষেবা চালু হবে কিনা সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিমান পরিষেবা চালু হলেও একাধিক নিয়ম চালু হতে চলেছে দিল্লি বিমানবন্দরে। এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের এক সিনিয়র আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিমান পরিষেবা শুরু হলেও কড়াকড়ি বাড়বে বিমানবন্দরে। সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করা হবে। মাস্ক ছাড়া কাউকে বিমানবন্দরের মধ্যে ঢুকতে দেওয়া হবে না। বিমানবন্দরে ঢুকে কোনও রকমের লাইন দেওয়া যাবে না। সব কিছুই হবে নিয়ম অনুযায়ী। কী রকম সেই নিয়ম? ওই আধিকারিক জানিয়েছেন, বোর্ডিং পাস নেওয়ার জন্য ও চেকিংয়ের জন্য আগে লাইন পড়ত। কিন্তু এবার থেকে সবাইকে সিটে বসে থাকতে হবে। একে একে ডাকা হবে তাঁদের। তারপর চেকিং ও অন্যান্য নিয়ম পালন হবে। সেইজন্য যাত্রীদের বেশ কিছুটা সময় হাতে নিয়ে আসতে বলা হবে। কারণ এই পদ্ধতিতে কিছুটা সময় লাগবে। বিমানবন্দরে সুরক্ষার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর সঙ্গে কথা বলে এই নিয়ম করা হয়েছে বলে জানা গিয়েছে। সিআইএসএফ-এর এক আধিকারিক জানিয়েছেন, এবার থেকে বিমানবন্দরে ঢোকার আগে প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করা হবে। কারও দেহে জ্বর থাকলে তাঁকে ঢুকতে দেওয়া হবে না। বিমানবন্দরে বসার সিটের মধ্যে দূরত্ব বাড়ানো হবে বলেও জানানো হয়েছে। এছাড়া বিমানবন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মাঝেমধ্যে তা জীবাণুমুক্ত করারও কাজ চলবে। আর এসব তদারকি করার দায়িত্বে বিমানবন্দরের সুরক্ষাকর্মীদের একটা দল থাকবে বলেই জানিয়েছেন সিআইএসএফ-এর ওই আধিকারিক।

আরও পড়ুন দেশের চার কোটি মানুষের হাতে মোবাইল ফোন থাকবে না মে মাসের শেষে, আশঙ্কা রিপোর্টে

শুধু বিমানবন্দর নয়, একাধিক নিয়ম হবে বিমানের ভিতরেও। আপাতত বিমানে জল ছাড়া অন্য কোনও খাবার দেওয়া হবে না। বিমানকর্মীদের সঙ্গে যাত্রীদের সংস্পর্শ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে বিমানকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজন ছাড়া কেউ যেন বাথরুম ব্যবহার না করেন এবং বিমানের মধ্যে অকারণে ঘোরাঘুরি না করেন সেদিকে খেয়াল রাখতে। যে বাসে করে বিমানে নিয়ে যাওয়া হবে সেখানেও একবারে ৫০ শতাংশ যাত্রীকে নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে। অবশ্য বিমানের মধ্যে দুটি সিটের মধ্যে দূরত্ব বাড়ানো হবে কিনা সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ দূরত্ব বাড়ানো মানে সিটের সংখ্যা কমে যাওয়া। সেক্ষেত্রে বিমান সংস্থাগুলির আর্থিক লোকসান হবে। তাই এই ব্যাপারে তাঁদের সঙ্গে কথা বলার পরেই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

```