Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কালই মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট করাতে হবে, স্পিকারকে নির্দেশ রাজ্যপালের

দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পিছু পিছু কংগ্রেস ছেড়েছেন মধ্যপ্রদেশের ২২জন কংগ্রেস বিধায়ক। ইস্তফা দিয়েছেন তাঁরা। ফলে সঙ্কটে পড়ে গিয়েছে ১৫ মাসের কমলনাথ সরকার। এবার আস্থা ভোটের পালা। মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন স্পিকার নর্ম

কালই মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোট করাতে হবে, স্পিকারকে নির্দেশ রাজ্যপালের

শেষ আপডেট: 15 March 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার পিছু পিছু কংগ্রেস ছেড়েছেন মধ্যপ্রদেশের ২২জন কংগ্রেস বিধায়ক। ইস্তফা দিয়েছেন তাঁরা। ফলে সঙ্কটে পড়ে গিয়েছে ১৫ মাসের কমলনাথ সরকার। এবার আস্থা ভোটের পালা। মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন স্পিকার নর্মদা প্রসাদ প্রজাপতিকে বলেছেন, আগামী কাল, সোমবার আস্থা ভোটের প্রক্রিয়া সেরে ফেলতে হবে। এমনিতেই কংগ্রেস সরকার ম্যাজিক ফিগার পেরিয়েছিল টায়েটুয়ে। ফলে ২২ বিধায়ক যেতে চরম সঙ্কটে কমলনাথ। যদিও বর্ষীয়ান কংগ্রেস নেতা দাবি করেছেন, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন তিনি। আস্থা ভোটের জন্য তিনি যে তৈরি তাও জানিয়েছিলেন তিনি। এরমধ্যে আবার বেশ কয়েকজন ইস্তফা দেওয়া বিধায়ক সিন্ধিয়ার সঙ্গে গেলেও বিজেপিতে যোগ দেননি। তাঁরা বলেছেন, মহারাজার জন্য দল ছেড়েছেন কিন্তু বিজেপি করতে পারবেন না। রাজভবন থেকে স্পিকারের কাছে যে বার্তা গেছে তাতে বলা হয়েছে,সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার সূচি রয়েছে। শুরুতে সকাল ১১টায় ভাষণ দেবেন রাজ্যপাল। মধ্যপ্রদেশের সাংবিধানিক প্রধান লিখেছেন, "আমার বক্তৃতা শেষ হওয়ার পরই আস্থা ভোট করতে হবে। এই নিয়ে দেরি করা যাবে না।" মধ্যপ্রদেশ বিধানসভায় মোট ২৩০টি আসন রয়েছে। এর মধ্যে দু’জন বিধায়কের মৃত্যু হওয়ায় দু’টি আসন শূন্য রয়েছে। অর্থাৎ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে গেলে ১১৫ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। কংগ্রেসের রয়েছে ১১৪ জন বিধায়ক। বিজেপির বিধায়ক সংখ্যা ১০৭। কংগ্রেস ছেড়েছেন ২২ বিধায়ক। এখন দেখার অগ্নিপরীক্ষায় কী হয় কমলনাথ সরকারের।

```