Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বন্দিপোড়ায় গ্রেফতার লস্কর জঙ্গি, উদ্ধার গ্রেনেড- সহ প্রচুর আগ্নেয়াস্ত্র

দ্য ওয়াল ব্যুরো: ফের জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের হাতে গ্রেফতার জঙ্গি। এবার কাশ্মীরের বন্দিপোড়ায় গ্রেফতার হয়েছে এক লস্কর জঙ্গি। তার কাছে থেকে গ্রেনেড- সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই বন্দিপোড়াতেই বুধবার রাতে বিজে

বন্দিপোড়ায় গ্রেফতার লস্কর জঙ্গি, উদ্ধার গ্রেনেড- সহ প্রচুর আগ্নেয়াস্ত্র

শেষ আপডেট: 10 July 2020 15:02

দ্য ওয়াল ব্যুরো: ফের জম্মু-কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের হাতে গ্রেফতার জঙ্গি। এবার কাশ্মীরের বন্দিপোড়ায় গ্রেফতার হয়েছে এক লস্কর জঙ্গি। তার কাছে থেকে গ্রেনেড- সহ প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই বন্দিপোড়াতেই বুধবার রাতে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর বাবা ও ভাইকে হত্যা করে জঙ্গিরা। জম্মু-কাশ্মীরে পুলিশের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, নাশকতামূলক কাজ চালানোর জন্য হাজিন শহরের দিকে যাচ্ছে জঙ্গিরা। এই খবর পেয়ে হাজিন শহরের হাকবারা এলাকায় একটা নাকা তৈরি করা হয়। এই নাকার দায়িত্বে বন্দিপোড়া পুলিশ ছাড়াও ছিলেন ১৩ নম্বর রাজস্থান রাইফেলস ও ৪৫ নম্বর ব্যাটেলিয়ানের সিআরপিএফ জওয়ানরা। সেখানেই ধরা পড়ে এক জঙ্গি।” জানা গিয়েছে, ওই জঙ্গির নাম রফিক আহমেদ। লস্কর ই তইবা গ্রুপের এই জঙ্গি নাকা দলকে দেখে গ্রেনেড ছোড়ার চেষ্টা করে। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই জঙ্গির কাছ থেকে দুটি গ্রেনেড, একটি একে ৪৭, একটি বন্দুক ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কয়েক দিন আগেই রফিক জঙ্গি দলে নাম লিখিয়েছিল বলে খবর। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল, হাজিন এলাকায় নাশকতা চালাতে। দরকার পড়লে নিরাপত্তারক্ষীদের দিকে গ্রেনেড ছুড়তেও বলা হয় তাকে। কিন্তু তার আগেই ধরা পড়ে রফিক। হাজিন থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। ওই এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা সে বিষয়ে রফিককে জেরা করছে পুলিশ। এমনিতেও হাজিন শহর ও তার আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। বুধবার রাতে এই বন্দিপোড়াতেই নিজেদের বাড়িতে শেখ ওয়াসিম বারি, তাঁর বাবা বশির আহমেদ ও ভাই উমের বশিরকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তাঁরা বহুদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং জানিয়েছেন, এই ঘটনার পিছনে রয়েছে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদ। জঙ্গিদের শনাক্ত করা হয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার দায় নিয়েছে স্থানীয় এক জঙ্গিগোষ্ঠী দ্য রেসিস্টান্স ফ্রন্ট। এই ফ্রন্ট নতুন তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, জইশ ই মহম্মদ, লস্কর ই তইবা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের নিয়েই এই ফ্রন্ট তৈরি হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ ওয়াসিমের বাড়িতে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় বাড়ির নীচে দোকানে বসেছিলেন ওয়াসিম, তাঁর বাবা ও ভাই। সেই সময় খুন করা হয় তাঁদের। এই ঘটনার পরেই পুরো এলাকায় শুরু হয়েছে তদন্ত। আশেপাশের এলাকায় কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই বান্দিপোড়াতে ধরা পড়ল এই লস্কর জঙ্গি।

```