Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কাল ইয়েদুরাপ্পার আস্থা ভোট, চব্বিশ ঘণ্টা আগে ১৪ জনের বিধায়ক পদ খারিজ স্পিকারের

দ্য ওয়াল ব্যুরো: আস্থা ভোটের একদিন আগে নয়া মোড় কর্নাটকে। ১৪ বিক্ষুব্ধ কংগ্রেস ও জেডিএস বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিলেন স্পিকার রমেশ কুমার। বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে স্পিকার রমেশ কুমার জানান, ১৩ জনের বিধায়ক পদ বাতিল করা হয়েছে। কংগ্র

কাল ইয়েদুরাপ্পার আস্থা ভোট, চব্বিশ ঘণ্টা আগে ১৪ জনের বিধায়ক পদ খারিজ স্পিকারের

শেষ আপডেট: 28 July 2019 08:09

দ্য ওয়াল ব্যুরো: আস্থা ভোটের একদিন আগে নয়া মোড় কর্নাটকে। ১৪ বিক্ষুব্ধ কংগ্রেস ও জেডিএস বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিলেন স্পিকার রমেশ কুমার। বেঙ্গালুরুতে সাংবাদিক বৈঠক করে স্পিকার রমেশ কুমার জানান, ১৩ জনের বিধায়ক পদ বাতিল করা হয়েছে। কংগ্রেসের ১১ জন এবং জেডিএস-এর ৩ বিধায়ক রয়েছেন। স্পিকারের এই সিদ্ধান্তে ২২৫ আসনের কর্নাটকে মোট সদস্য সংখ্যা দাঁড়াল ২০৮। স্পিকার এবং মনোনীত সদস্যকে নিয়ে ওই সংখ্যা দাঁড়াল। এর আগে এক নির্দল বিধায়কের পদ খারিজ করে দেওয়া হয়েছে। তা হলে ম্যাজিক ফিগার দাঁড়াচ্ছে ১০৫। এক নির্দল বিধায়কের সমর্থনে বিজেপি অনায়াসে সংখ্যগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে বলে মনে করা হচ্ছে। পাঁচদিন হয়ে গেল ক্ষমতাচ্যুত হয়েছে কংগ্রেস এবং জেডিএস জোট। শুক্রবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। কিন্তু সরকার বদল হলেও এখনও স্পিকারের পদে ইস্তফা দেননি কে আর রমেশকুমার। রমেশকুমার স্বেচ্ছায় ইস্তফা না দিলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। সাধারণত শাসক দলেরই কোনও বিধায়ক স্পিকার পদে নির্বাচিত হন। বিজেপি-র বক্তব্য, স্পিকার নিজে না পদ ছাড়লে, তারা প্রক্রিয়া শুরু করবে। আগামী কাল আস্থা ভোট নিতে হবে ইয়েদুরাপ্পাকে। এখন স্পিকারের ভূমিকাও সন্দেহের ঊর্দ্ধে নয় বলেই মনে করছেন অনেকে। কারণ, খারিজ হওয়ায় সুবিধেই হল বিজেপি-র।

```