Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যৌন বিদ্বেষমূলক মন্তব্য, শারীরিক অত্যাচার, চাকরি খোয়ালেন বিচারক

দ্য ওয়াল ব্যুরো: পড়ানোর সময় ছাত্র-ছাত্রীদের সামনে যৌন বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন এক বিচারক। ধোপার উপর শারীরিক নির্যাতন করারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর তাই সেই বিচারককে অবসর নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারকের নাম অবশ্য জানায়

যৌন বিদ্বেষমূলক মন্তব্য, শারীরিক অত্যাচার, চাকরি খোয়ালেন বিচারক

শেষ আপডেট: 28 February 2020 07:18

দ্য ওয়াল ব্যুরো: পড়ানোর সময় ছাত্র-ছাত্রীদের সামনে যৌন বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন এক বিচারক। ধোপার উপর শারীরিক নির্যাতন করারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। আর তাই সেই বিচারককে অবসর নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারকের নাম অবশ্য জানায়নি সুপ্রিম কোর্ট। তবে একথা জানা গিয়েছে, তিনি ঝাড়খণ্ডের গোড্ডার একটি আদালতের বিচারক ছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি দীপক গুপ্তার ডিভিশন বেঞ্চ এই সিদ্ধান্ত জানান। পড়ানোর সময় বিচারকের বিরুদ্ধে যৌন বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এক বছরের পুরনো। কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, একজন বিচারপতি এক বছর আগেই কোনও মন্তব্য করুন, বা ১০ বছর আগে, প্রতিটা মন্তব্যের দায় তাঁকেই নিতে হবে। ঠিক কী হয়েছিল এক বছর আগে। জানা গিয়েছে, সেই সময় রাঁচির অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটে ডেপুটি ডিরেক্টরের পদে ছিলেন ওই বিচারক। সেই সময় ক্লাস নেওয়ার সময় মাঝেমধ্যেই নাকি যৌন বিদ্বেষমূলক মন্তব্য করতেন তিনি। এমনটাই অভিযোগ করেছেন সেইসময় ট্রেনিংরত বেশ কিছু মহিলা ট্রেনি। সেই অভিযোগের ভিত্তিতেই নিজেদের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও ওই বিচারকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ধোপা ঠিকমতো কাপড় কাচেনি বলে ওই ধোপার মাথার উপরে গরম লোহার ইস্ত্রি বসিয়ে দিয়েছিলেন তিনি। নিজেদের শুনানিতে ডিভিশন বেঞ্চ বলে, “ওই বিচারকের বিরুদ্ধে দুটি গুরুতর অভিযোগ উঠেছে। প্রথমটাই তিনি যখন রাঁচির অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইউনিটে ডেপুটি ডিরেক্টরের কাজ করতেন, তখনকার। সেই সময় নাকি পড়ানোর সময় মাঝেমধ্যেই যৌন বিদ্বেষমূলক মন্তব্য করতেন তিনি। বেশ কিছু মহিলা ট্রেনি তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন। এছাড়াও এক ধোপা কাজে ভুল করায় তার মাথায় নাকি গরম ইস্ত্রি বসিয়ে দিয়েছিলেন ওই বিচারক।” সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, একজন বিচারকের কাছে এই ধরনের মন্তব্য কোনওমতেই আশা করা যায় না। তাই তাঁকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। ওই বিচারককে অবসর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবসরের পরেও অন্য বিচারকরা যেমন কিছু সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, তেমনটা তিনি পাবেন না বলেই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এই নির্দেশের পরে অবশ্য অভিযুক্ত বিচারক বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা এক বছর আগের। তাঁর এই বক্তব্যকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে, যে মন্তব্য ও কাজ তিনি করেছেন, তার ফল তাঁকেই ভুগতে হবে। সেটা যে সময়েই তিনি করে থাকুন না কেন।

```