Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

আসন বন্টনে দেরি হওয়ার খেসারত দিচ্ছে জেডিইউ, পরোক্ষে বিজেপিকে কটাক্ষ নীতীশের

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগে নির্বাচন হয়ে গিয়েছে বিহারে। ফের একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন জনতা দল ইউনাইটেড প্রধান নীতীশ কুমার। যদিও আসন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় জনতা দল ও বিজেপির পরে তৃতীয় স্থানে রয়েছে নীতীশের দল। আর এই কারণে পরোক্ষে

আসন বন্টনে দেরি হওয়ার খেসারত দিচ্ছে জেডিইউ, পরোক্ষে বিজেপিকে কটাক্ষ নীতীশের

শেষ আপডেট: 10 January 2021 03:00

দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগে নির্বাচন হয়ে গিয়েছে বিহারে। ফের একবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন জনতা দল ইউনাইটেড প্রধান নীতীশ কুমার। যদিও আসন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় জনতা দল ও বিজেপির পরে তৃতীয় স্থানে রয়েছে নীতীশের দল। আর এই কারণে পরোক্ষে বিজেপিকেই দায়ী করলেন নীতীশ। তাঁর দাবি, আসন বন্টনে দেরি হওয়ার খেসারত দিতে হচ্ছে তাঁর দলকে। জেডিইউ-র স্টেট কাউন্সিল মিটিংয়ে নীতীশ কুমার বলেন, “নির্বাচনের অন্তত পাঁচ মাস আগে এনডিএ-র মধ্যে আসন বন্টন হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু সেটা হয়নি। তার ফলে জেডিইউকে এক বড় মূল্য চোকাতে হয়েছে। আমি মুখ্যমন্ত্রী হতে চাইনি। কিন্তু বিজেপি ও আমার দলের চাপে আমি এই পদ নিতে রাজি হয়েছি।” তিনি আরও বলেন, “যেখানে আমরা মানুষের কাছে ভোট চেয়েছি তাঁরা ভোট দিয়েছেন। এই নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু আমার ও আমার দলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়ানো হয়েছিল।” নীতীশ কুমার স্বীকার করে নিয়েছেন যে তাঁর দল বুঝতে পারেনি কারা তাঁদের বন্ধু ও কারা শত্রু। তিনি বলেন, “আমরা বুঝতে পারিনি কারা আমাদের বন্ধু ও কারা নয়, কাদের উপর ভরসা করা উচিত। নির্বাচনী প্রচারের পরে আমরা বুঝতে পেরেছি আসল ছবিটা কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।” এনডিএ শরিক হয়েও জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি-র বিরোধিতা করেছেন নীতীশ কুমার। তিনি বলেন, বিহারের এনআরসি লাগু হতে দেবেন না তিনি। নীতীশ বলেন, “বিহারে এনআরসি লাগু হবে না। যদি কেউ সেটা করার চেষ্টা করে তাহলে আমাদের দল প্রকাশ্যে তার বিরোধিতা করবে।” এই নিয়ে জোটসঙ্গী বিজেপির সঙ্গেই তাদের বিরোধের সম্ভাবনা তৈরি হয়েছে। বিহারের নির্বাচনে ৭৪টি আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে নীতীশের জেডিইউ পেয়েছে ৪৩টি আসন। তাই নীতীশ মুখ্যমন্ত্রী হলেও তাঁর দলের উপরে চাপ রয়েছে বিজেপির। ১৪ সদস্যের মন্ত্রিসভার সিংহভাগ তাদেরই রয়েছে। এই অবস্থায় নীতীশের এই পরোক্ষে আক্রমণের কোনও প্রভাব জোটের অভ্যন্তরে পড়বে কিনা তার উত্তর অবশ্য সময় দেবে।

```