Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

#Breaking: শুক্রবার মুক্তি অভিনন্দনের, পাক সংসদে ঘোষণা ইমরানের

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। শুক্রবার মুক্তি দেওয়া হবে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে। পাক সংসদে এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্রের খবর, শুক্রবার ওয়াঘা সীমান্ত দিয়েই দেশে ফিরবেন অভিনন্দন। ক্যাপ্টেন ক্

#Breaking: শুক্রবার মুক্তি অভিনন্দনের, পাক সংসদে ঘোষণা ইমরানের

শেষ আপডেট: 28 February 2019 11:12

দ্য ওয়াল ব্যুরো: জল্পনার অবসান। শুক্রবার মুক্তি দেওয়া হবে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে। পাক সংসদে এ কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্রের খবর, শুক্রবার ওয়াঘা সীমান্ত দিয়েই দেশে ফিরবেন অভিনন্দন। ক্যাপ্টেন ক্যুরিয়নের (পাকিস্তানের ভারতীয় হাই কমিশনের অ্যাটাশে) সঙ্গে ভারতে ফিরবেন অভিনন্দন বর্তমান। পাকিস্তানের কব্জায় থাকা ভারতীয় পাইলটকে ফেরানোর দাবিতে ইসলামাবাদের উপর চাপ সৃষ্টি করেছিল ভারত। সাফ জানিয়ে দিয়েছিল সুরক্ষিত অবস্থায় ফেরত দিতে হবে অভিনন্দনকে। পাকিস্তান জানিয়েছিল, পাইলটকে মুক্তি দেওয়ার ব্যাপারে আলোচনায় বসতে চায় তারা। তবে কোনও আলোচনায় বসতে চায়নি ভারত। বরং কড়া বার্তা দিয়ে বলেছিল আলোচনার কোনও জায়গা নেই, আগে নিরাপদে ফেরত চাই পাইলটকে। অবশেষে চাপে পড়ে ভারতের কথা একপ্রকার মেনে নিতে বাধ্য হলো ইমরান খানের সরকার। বৃহস্পতিবার বিকেলেই সংসদে তিনি জানিয়ে দেন শুক্রবার মুক্তি দেওয়া হবে ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে। ইমরানের কথায়, দু'দেশের মধ্যে শান্তি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালেই পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানিয়েছিলেন, উইং কম্যান্ডার অভিনন্দনকে মুক্তি দিলে যদি ভারত-পাক সম্পর্কের উন্নতি হয়, তাহলে তাঁরা আলোচনায় বসতে রাজি। এমনকী পাক প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে রাজি আছেন বলে জানানো হয় পাক বিদেশ মন্ত্রকের তরফে। আরও জানানো হয়, ভারত যে ডসিয়ার দিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরপর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই একেবারে সুর নরম করে ফেললো পাকিস্তান। সরাসরি জানিয়ে দিল পাইলটের মুক্তির দিনক্ষণ। অভিনন্দনের মুক্তির খবর নিঃসন্দেহে কূটনৈতিক লড়াইয়ে ভারতে বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহল। এমনিতেই গত কয়েকদিনে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে থাকা সব দেশই (চিন ছাড়া) ভারতের সমর্থনে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই জঙ্গি দমন প্রসঙ্গে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা, ফ্রান্স, অষ্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন। ফলে প্রায় সবদিক থেকেই কোণঠাসা হয়ে পড়েছিল ইমরান খানের সরকার। শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করতে একপ্রকার  বাধ্য হলো পাকিস্তান। ভরা সংসদেই ইমরান জানিয়ে দিলেন, শুক্রবার ভারতের হাতে তুলে দেওয়া হবে বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে। বুধবার নিয়ন্ত্রণরেখা পেরিয়ে একটি এফ-১৬ যুদ্ধবিমান প্রবেশ করে ভারতে। পাল্টা জবাব দেয় ভারতীয় বায়ুসেনা। পাক যুদ্ধবিমানকে তাড়া করে মিগ ২১ বাইসন জেট নিয়ে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করেন ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।  এরপরেই গুলি করে ওই বিমানটিকে নামায় পাক সেনা। বাধ্য হয়েই এমারজেন্সি এক্সিট করে ল্যান্ড করেন অভিনন্দন। পাকিস্তানের দাবি ছিল, তাদের অধিকৃত এলাকাতেই নেমেছিলেন কম্যান্ডার। তাই হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে। অন্য আর একটি সূত্রের দাবি ছিল, পাক সেনার গুলির আক্রমণ টের পেয়েই প্যারাশ্যুটে করে ল্যান্ড করতে যান অভিনন্দন। মাটিতে নামার পর তাঁর নজরে আসে একটি গ্রাম। ওই সূত্রের দাবি, সেখানকার স্থানীয় জনতাকেই প্রথমে অভিনন্দন জিজ্ঞাসা করেন এটা ভারতীয় ভূখণ্ড, নাকি পাকিস্তান। এরপর ওই জনতার রোষের শিকার হন অভিনন্দন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কম্যান্ডারের রক্তমাখা মুখের ছবি। যেখানে দেখা গিয়েছিল কয়েকজন তাকে মারতে মারতে টেনে নিয়ে যাচ্ছে। পাক প্রশাসনের দাবি ছিল, অভিনন্দনের পাশে থাকা সকলেই আম জনতা। জনতার রোষেই গুরুতর চোট পেয়েছিলেন অভিনন্দন। তাদের দাবি ছিল, আম আদমির রোষ থেকে বাঁচাতেই অভিনন্দনকে হেফাজতে নিয়েছে পাক সেনা। তবে এখানেই শেষ নয়। এরপরেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দু'টি ভিডিও। সেখানে একটিতে দেখা গিয়েছিল কালো কাপড়ে চোখ বাঁধা রয়েছে অভিনন্দনের। অনুমান, পিছমোড়া করে বাঁধা ছিল হাতও। জেরার মুখে একের পর এক প্রশ্নের সপাটে জবাব দিয়ে চলেছেন তিনি। নাম, পরিচয়ের পাশাপাশি বলেছেন নিজের সার্ভিস নম্বরও। তবে কিছু প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন উত্তর দেবেন না। তবে সব উত্তরেই ঔদ্ধত্যের বদলে ছিল সৌজন্য। এমনকী চোখ বাঁধা অবস্থাতেই বিনয়ের সঙ্গে জানতে চেয়েছেন তিনি পাক সেনার হেফাজতে রয়েছেন কিনা। সম্বোধনে ‘তুমি’ বা ‘তুই’ নয় ছিল ‘স্যার’ এবং ‘আপনি’। আর এক ভিডিওতে চায়ের কাপ হাতে ঝলক মিলেছে অভিনন্দনের। চায়ের প্রশংসার পাশাপাশি সারা মুখে কালশিটে পড়া অবস্থাতেও তাঁর মুখে শোনা গিয়েছে পাকিস্তানের সুখ্যাতি। তিনি বলেছেন, “পাক সেনার ব্যবহারে আমি মুগ্ধ।” তবে অভিনন্দনের রক্তাক্ত চেহারার ছবি সামনে আসার পরেই ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছিল ভারত। নয়াদিল্লিতে পাক ডেপুটি হাই কমিশনার সৈয়দ হায়দার শাহকে বুধবার বিকেলে তলব করে স্পষ্ট জানানো হয়, পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলটের সঙ্গে জেনেভা কনভেনশন তথা আন্তর্জাতিক সামরিক রীতি ও নীতি মেনে যেন আচরণ করে ইসলামাবাদ। পাল্টা সাফাই গায় পাকিস্তানও। অভিনন্দনের ছবি টুইট করে পাক রেঞ্জার্সের মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর জানান, পাকিস্তানের অধীনে থাকা ভারতীয় পাইলটের সঙ্গে সামরিক নীতি মেনেই আচরণ করা হচ্ছে।

```